২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হরভজনকে মুখ বন্ধ রাখতে বলেছে বিসিসিআই

অবশেষে বাধ্যতামূলক বিশ্্রাম (!) পেলেন হরভজন সিং। ক্রিকেট মাঠের ব্যস্ততা তো কমেছে ভারত সিবি সিরিজ জেতার পরই। তবে ওই সাফল্যের পর আবার কথায় অস্ট্রেলিয়ার কয়েকজন খেলোয়াড়ের মুণ্ডুপাত শুরু করেছিলেন ভারতের এই অফস্পিনার। তা দেখে 'ভাজ্জির' বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর কাছে লিখিতভাবে অভিযোগ জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই হরভজনকে আপাতত মিডিয়ার সঙ্গে কথা না বলার পরামর্শ দিয়েছে বিসিসিআই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2008, 09:20 AM

Updated : 26 Aug 2022, 01:31 PM

মুম্বাই, ১০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অবশেষে বাধ্যতামূলক বিশ্্রাম (!) পেলেন হরভজন সিং। ক্রিকেট মাঠের ব্যস্ততা তো কমেছে ভারত সিবি সিরিজ জেতার পরই। তবে ওই সাফল্যের পর আবার কথায় অস্ট্রেলিয়ার কয়েকজন খেলোয়াড়ের মুণ্ডুপাত শুরু করেছিলেন ভারতের এই অফস্পিনার। তা দেখে 'ভাজ্জির' বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর কাছে লিখিতভাবে অভিযোগ জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই হরভজনকে আপাতত মিডিয়ার সঙ্গে কথা না বলার পরামর্শ দিয়েছে বিসিসিআই। অস্ট্রেলিয়া থেকে সিবি সিরিজ জিতে দেশে ফিরে ম্যাথু হেইডেনকে ' মিথ্যাবাদী' আর অস্ট্রেলিয়া দলকে 'উদ্ধত' বলেছেন হরভজন সিং। অ্যাডাম গিলক্রিস্ট সম্পর্কে তার মন্তব্য ছিল, " ও কোনো ফেরেশতা নয়।" এ সব মন্তব্যের কারণেই ক্রিকেট অস্ট্রেলিয়ার যত অসন্তোষ। এ অসন্তোষের কথা জানিয়ে তারা যে চিঠি পাঠিয়েছেন সোমবার তার প্রাপ্তি স্বীকার করেছেন বিসিসিআই সেক্রেটারি নিরঞ্জন শাহ। পাশাপাশি তিনি এ কথাও জানাতে ভোলেননি যে বিতর্ক থেকে দূরে থাকতে এখন মুখ বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়েছে হরভজনকে, " আমরা তাকে মিডিয়ার সঙ্গে কথা বলতে বারণ করে দিয়েছি। এখন এগিয়ে চলার সময়। আমরা আর কোনো বিতর্ক চাই না। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি১৫১৩ ঘ.