২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোয়েন্টি টোয়েন্টির ফাইনালে আবাহনী ও সিটি ক্লাব

সূর্য তরুণকে ৭ উইকেটে হারিয়ে টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট লিগের ফাইনালে উঠে গেছে আবাহনী লিমিটেড। সেখানে তাদের প্রতিপক্ষ সিটি ক্লাব। শ্বাসরুদ্ধকর ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে মাত্র ৫ রানে হারিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2008, 04:36 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

ঢাকা, ২৮ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সূর্য তরুণকে ৭ উইকেটে হারিয়ে টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট লিগের ফাইনালে উঠে গেছে আবাহনী লিমিটেড। সেখানে তাদের প্রতিপক্ষ সিটি ক্লাব। শ্বাসরুদ্ধকর ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে মাত্র ৫ রানে হারিয়েছে তারা। বৃহস্পতিবার নারায়নগঞ্জের ওসমানি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে মাহবুবুল করিমের ৬৫ রানের চমৎকার ইনিংসের সুবাদে সূর্যতরুণের (৭ উইকেটে) ১০৬ রানকে ১৪ বল হাতে রেখেই টপকে যায় আবাহনী। একই স্টেডিয়ামে অনুষ্ঠিত অন্য সেমিফাইনালে সিটি ক্লাবের জয়ে দলের সবাই-ই কম-বেশি অবদান রেখেছেন। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ৯৬ রান করেছিল সিটি। জবাবে ভিক্টোরিয়া ৯ উইকেটে ৯১ রান তুলতেই ম্যাচ শেষ হয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২২০৬ ঘ.