২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু তিরস্কারেই পার পেলেন হেইডেন

বড় ধরনের শাস্তি পাওয়ার আশঙ্কা ছিল তার সামনে। ম্যাথু হেইডেনের সৌভাগ্য, নিজ দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে শুধু তিরস্কৃত হয়েই এ যাত্রা পার পেলেন তিনি! হরভজন সিংকে 'জঘন্য' বলার দায়ে বুধবার রাতে এক শুনানিতে হেইডেনকে ডেকেছিল 'ক্রিকেট অস্ট্রেলিয়া' বা সিএ। প্রায় তিন ঘন্টা ধরে চলা শুনানি শেষে দোষী সাব্যস্ত হলেও সেজন্য শুধু তিরস্কারই করা হয়েছে তাকে। কোনো জরিমানা বা সাসপেনশনের মুখোমুখি হতে হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2008, 04:24 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

সিডনি, ২৭ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বড় ধরনের শাস্তি পাওয়ার আশঙ্কা ছিল তার সামনে। ম্যাথু হেইডেনের সৌভাগ্য, নিজ দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে শুধু তিরস্কৃত হয়েই এ যাত্রা পার পেলেন তিনি! হরভজন সিংকে 'জঘন্য' বলার দায়ে বুধবার রাতে এক শুনানিতে হেইডেনকে ডেকেছিল 'ক্রিকেট অস্ট্রেলিয়া' বা সিএ। প্রায় তিন ঘন্টা ধরে চলা শুনানি শেষে দোষী সাব্যস্ত হলেও সেজন্য শুধু তিরস্কারই করা হয়েছে তাকে। কোনো জরিমানা বা সাসপেনশনের মুখোমুখি হতে হয়নি। ব্রিসবেন রেডিওতে দেয়া এক সাক্ষাতকারে হেইডেন শুধু হরভজন সম্পর্কেই আপত্তিকর মন্তব্য করেননি। ভারতের তরুণ পেসার ইশান্ত শর্মাকেও বক্সিং রিংয়ে আহ্বান জানিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই এই ঔদ্ধত্য ভালো লাগেনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। হেইডেনের বিরুদ্ধে তারা আনুষ্ঠানিক অভিযোগ করায় ব্যাপারটা খতিয়ে দেখতে এই ওপেনারকে শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দেয় সিএ। মেলবোর্নে অনুষ্ঠিত শুনানিতে প্রতিপক্ষকে প্রকাশ্যে হেয় করার প্রমাণ পাওয়া গেছে হেইডেনের বিরুদ্ধে। তবে তাদের কঠোর আচরণবিধি ভঙ্গের প্রমাণ পেলেও তাকে শুধু তিরস্কার করেই রেহাই দিয়েছে সিএ। ৩৬ বছর বয়সী হেইডেন অবশ্য অন্যকে হেয় করার অভিযোগ অস্বীকার করেছেন, "আমি আমার নিষ্কলুষতা সব সময় বজায় রাখি। ক্রিকেট বা অন্য কাউকে হেয় করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। তবে আম্পায়ার তার সিদ্ধান্ত নিয়েছেন। এবং ক্রিকেটের স্পিরিটের স্বার্থে আমি সিদ্ধান্তটা সম্মানের সঙ্গেই গ্রহণ করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০০০ঘ.