২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলবে ২০১০ সালে

অস্ট্রেলিয়ায় এবছরের জন্য নির্ধারিত টেস্ট সিরিজ আগামী বছরও খেলা হচ্ছে না বাংলাদেশের। বাংলাদেশ সেখানে টেস্ট খেলতে যাবে ২০১০ সালের জুলাই-আগস্টে। মালয়েশিয়ায় দিনদুয়েক আগে আইসিসির সভায় দু'দেশের ক্রিকেট বোর্ড এমনই এক সমঝোতায় পৌঁছেছে। দেশে ফিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেছেন, "আগামী বছর খেলতে যাওয়াটা আমাদের জন্য সুবিধাজনক হবে না। পরের বছর গেলে আমরা টেস্ট সিরিজের পাশাপাশি অন্তত গোটাতিনেক দীর্ঘ পরিসরের ম্যাচ খেলার সুযোগ পাব বলে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2008, 04:38 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ঢাকা, ২১ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- অস্ট্রেলিয়ায় এবছরের জন্য নির্ধারিত টেস্ট সিরিজ আগামী বছরও খেলা হচ্ছে না বাংলাদেশের। বাংলাদেশ সেখানে টেস্ট খেলতে যাবে ২০১০ সালের জুলাই-আগস্টে। মালয়েশিয়ায় দিনদুয়েক আগে আইসিসির সভায় দু'দেশের ক্রিকেট বোর্ড এমনই এক সমঝোতায় পৌঁছেছে। দেশে ফিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেছেন, "আগামী বছর খেলতে যাওয়াটা আমাদের জন্য সুবিধাজনক হবে না। পরের বছর গেলে আমরা টেস্ট সিরিজের পাশাপাশি অন্তত গোটাতিনেক দীর্ঘ পরিসরের ম্যাচ খেলার সুযোগ পাব বলে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।" আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী এবছর অস্ট্রেলিয়ায় গিয়ে দুই টেস্ট এবং তিন ওয়ানডের সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু ওই সময়ে বেইজিং অলিম্পিকের জন্য সেখানে টিভি স