২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিন আর উইকেটের ভয়কে উড়িয়েই দিলেন স্মিথ

আফ্রিকান ভাষার একটি দৈনিকের সাংবাদিক জোহান ডি জ্যাগার এসেছেন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ কাভার করতে। শুক্রবার সকালে নিজ দেশের প্র্যাকটিস দেখতে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আসার পর একরকম জেতার অনুভূতিই হচ্ছিল তার, "ট্যাক্সিচালক সাতশো টাকা চেয়েছিল। আমি দিয়েছি মাত্র পাঁচশো।" কিন্তু হোটেল শেরাটন থেকে মিরপুরে আসার জন্য পাঁচগুণ ভাড়া গুণেছেন শুনে তার আফসোস আর দেখে কে! তবে স্পিন সহায়ক উইকেটে স্পিনারদের দিয়ে দক্ষিণ আফ্রিকাকে প্রচলিত বাংলায় এমনই 'ধরা খাওয়ানো'র কথা ভাবা বোধহয় ঠিক হচ্ছে না বাংলাদেশ শিবিরের। গ্রায়েম স্মিথ যে সেটাকে ভুল ভাবনা বলে প্রমাণের আগাম ঘোষণাই দিয়ে রেখেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2008, 04:30 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ঢাকা, ১৫ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আফ্রিকান ভাষার একটি দৈনিকের সাংবাদিক জোহান ডি জ্যাগার এসেছেন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ কাভার করতে। শুক্রবার সকালে নিজ দেশের প্র্যাকটিস দেখতে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আসার পর একরকম জেতার অনুভূতিই হচ্ছিল তার, "ট্যাক্সিচালক সাতশো টাকা চেয়েছিল। আমি দিয়েছি মাত্র পাঁচশো।" কিন্তু হোটেল শেরাটন থেকে মিরপুরে আসার জন্য পাঁচগুণ ভাড়া গুণেছেন শুনে তার আফসোস আর দেখে কে! তবে স্পিন সহায়ক উইকেটে স্পিনারদের দিয়ে দক্ষিণ আফ্রিকাকে প্রচলিত বাংলায় এমনই 'ধরা খাওয়ানো'র কথা ভাবা বোধহয় ঠিক হচ্ছে না বাংলাদেশ শিবিরের। গ্রায়েম স্মিথ যে সেটাকে ভুল ভাবনা বলে প্রমাণের আগাম ঘোষণাই দিয়ে রেখেছেন। মিরপুরকে গায়ানার জর্জটাউন বানানোর স্বপ্নকে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক দিবাস্বপ্নই বোঝাতে চাইলেন পর্যাপ্ত তথ্যপ্রমাণ দিয়ে। সফরে নিজেদের প্রথম প্র্যাকটিস সেশন শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে দিলেন কিছু পরিসংখ্যানও। যার কোনোটাই বাংলাদেশের ভাবনার পক্ষে যায় না। এবার এসে শীত পেয়ে যাওয়াটাও আবার দক্ষিণ আফ্রিকার পক্ষে যাচ্ছে। ২০০৩ এ নিজের অধিনায়কত্বের অভিষেক সফরে স্মিথ দলবল নিয়ে এসেছিলেন এপ্রিলে। সেবার চট্টগ্রাম টেস্টে ডাবল সেঞ্চুরি করা জ্যাক রুডলফকে গরম থেকে বাঁচাতে সাজঘর থেকে কতোবার যে পানি, বরফ আর তোয়ালে নিয়ে উইকেটে যেতে হয়েছে! নিশ্চিত, স্মিথের তা বেশ ভালোই মনে আছে। এবার শীত পাওয়ায় তাদের জন্য লক্ষ্যে পৌছানো আরো সহজ হবে বলেই মনে হলো তার কথায়, "দেখুন, এই উপমহাদেশের কন্ডিশনে আমাদের সাফল্য পরীক্ষিত। এই একই দল নিয়ে আমরা পাকিস্তানেও গিয়েছিলাম। আসলে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ক্রিকেট নিয়ে চিন্তাভাবনা ও প্রশিক্ষণ পদ্ধতি প্রায় একই। এখানকার অসহ্য গরমের মধ্যেই কিন্তু আমরা তাদের হারিয়ে গিয়েছি। এবার তাই একটু শীত শীত ভাবটা বেশ ভালোই লাগছে। এরকম পরিবেশে আমাদের অভিজ্ঞ ক্রিকেটারদের আরো বেশিই পারফরম করার কথা।" শেষ কথাগুলো বলার সময় এমনভাবে হাসলেন, দেখে মোহাম্মদ আশরাফুলের পিলে চমকে গেলেও বিচিত্র কিছু হতো না! তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার সা