ঢাকা, ১১ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশের ক্রিকেটের সঙ্গেও প্রথমবারের মতো নাম জড়ালো ওয়ারিদ টেলিকম। আর তা বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার আসন্ন সিরিজের টাইটেল স্পনসর হওয়ার মাধ্যমে। সোমবার গুলশানের এক রেস্তোরায় আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেটের সহযোগী হতে পারার গৌরবানুভবের কথাও জানিয়েছে দেশের ষষ্ঠ এই মুঠোফোন সংস্থাটি। একইসঙ্গে তারা ভবিষ্যতেও ক্রিকেটে পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখার প্রতিশ্র"তি দিয়েছে।
টাইটেল স্পনসরশিপ অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে সরাসরি কেনেনি ওয়ারিদ টেলিকম। এমনকি প্রথমে কথা থাকলেও তারা দরপত্রেও অংশ নেয়নি। এবি ব্যাংক ও এক্সিওম টেকনোলজিসই কেবল দরপত্র জমা দেয়। কিন্তু বিসিবি টাইটেল স্পনসরশিপের জন্য ১ কোটি ২০ লাখ টাকা সর্বনিু দর বেঁধে দিলেও হতাশাব্যঞ্জক সাড়া পায়। ঠিক অর্ধেকে (৬০ লাখ ৬০ হাজার টাকা) সর্বোচ্চ দরদাতা মার্কেটিং এজেন্ট এক্সিওমের কাছে বিক্রি করতে হয় স্বত্ত্ব। তাদের কাছ থেকেই কিনে নেওয়ায় এখন আসন্ন হোম সিরিজের নাম হচ্ছে 'ওয়ারিদ ক্রিকেট সিরিজ'।
সংবাদ সম্মেলনে ওয়ারিদ টেলিকমের সিনিয়র মার্কেটিং ম্যানেজার জীশান কিংশুক হক বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের টাইটেল স্পনসর হওয়ার আনন্দটা প্রকাশ করেছেন এভাবে, "ক্রিকেট খেলাটা এখন সারা জাতির। ১১ জন মাঠে খেললেও আসলে গোটা জাতিই এতে অংশ নেয়। এদেশের মানুষ ক্রিকেট ভালবাসে। ভালবাসে জাতীয় দলকেও। তাই স্পনসর হওয়ার মাধ্যমে এদেশের ক্রিকেটের পেছনে থাকতে পেরে আমরা গর্বিত।"
এরকম গৌরব তারা আগামীতেও অনুভব করতে চান বলে জানালেন ওয়ারিদ টেলিকমের মিডিয়া ম্যানেজার খালেদ মুহিউদ্দীন, "এবছরই আমরা আরো কিছু ক্রিকেট আয়োজনের স্পনসর হওয়ার আশা রাখি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮৫৫ঘ.
bdnews24