২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটসম্যানদের কাছে রান দাবি স্পিনারদের

উপমহাদেশের উইকেটে স্পিনের বিরুদ্ধে দুর্বলতা আছে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের। ১৪ ফেব্র"য়ারি তাদের বাংলাদেশে চলে আসার আগে তাই আবারো আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশের বাঁ হাতি স্পিনাররা, যারা কিনা গত এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে বিশ্বকাপের সুপার এইট ম্যাচে নাকাল করেছিলেন গ্রায়েম স্মিথের দলকে। ২২ ফেব্র"য়ারি থেকে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে ভালো কিছু করার জন্য তাই তাদের দিকেই বেশি তাকিয়ে আছে বাংলাদেশ। কিন্তু সেজন্য যে ব্যাটসম্যানদেরও ধারাবাহিক ব্যর্থতা থেকে বেরিয়ে আসা জরুরী, সেকথা শনিবার মিরপুরে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মুখ ফুটে বলেই ফেললেন স্পিনাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2008, 04:54 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ঢাকা, ৯ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- উপমহাদেশের উইকেটে স্পিনের বিরুদ্ধে দুর্বলতা আছে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের। ১৪ ফেব্র"য়ারি তাদের বাংলাদেশে চলে আসার আগে তাই আবারো আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশের বাঁ হাতি স্পিনাররা, যারা কিনা গত এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে বিশ্বকাপের সুপার এইট ম্যাচে নাকাল করেছিলেন গ্রায়েম স্মিথের দলকে। ২২ ফেব্র"য়ারি থেকে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে ভালো কিছু করার জন্য তাই তাদের দিকেই বেশি তাকিয়ে আছে বাংলাদেশ। কিন্তু সেজন্য যে ব্যাটসম্যানদেরও ধারাবাহিক ব্যর্থতা থেকে বেরিয়ে আসা জরুরী, সেকথা শনিবার মিরপুরে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মুখ ফুটে বলেই ফেললেন স্পিনাররা। ম্যাচ খেলে প্রস্তুতি নেওয়ার পর্ব শেষ ৬ তারিখেই। তারপর দু'দিনের বিরতি শেষে এদিনই আবার শিষ্যদের নিয়ে নেমে পড়েছেন কোচ জেমি সিডন্স। অবশ্য দিনটা কেটেছে শুধু ফিটনেস ট্রেনিংয়েই। তারই এক ফাঁকে পুরো দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ১৭ জনের দলে থাকা এনামুল হক জুনিয়র এলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে। সেখানে উপমহাদেশের উইকেটে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের দুর্বলতার প্রসঙ্গ এলো অবধারিতভাবেই। আর সেই দুর্বলতা কাজে লাগানোয় নিজেদের প্রচেষ্টাকেই যথেষ্ট বলে মনে করলেন না বাংলাদেশের প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র টেস্ট জয়ের নায়ক। নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজে চরমভাবে ব্যর্থ হয়ে আসা ব্যাটসম্যানদের কাছে রানের দাবিও জানিয়ে বসলেন তিনি, "সবাই জানেন এই অঞ্চলে এসে তাদের ব্যাটসম্যানরা স্পিন খেলতে সমস্যায় পড়েন। আমরাও হয়তো ভোগাতে পারবো। আর স্পিনারদের বাকি কাজটা করে দিতে খুব সুবিধা হবে যদি আমাদের ব্যাটসম্যানরা স্কোরবোর্ডে রান দিতে পারেন।" এনামুল 'বাকি কাজ' বলতে নিশ্চয়ই টেস্ট জয়ের কথা বোঝাননি। পুরো বাংলাদেশ শিবিরই তো টেস্ট চতুর্থ কিংবা পঞ্চম দিনে নিয়ে যাওয়াকে চূড়ান্ত লক্ষ্য বলে ধরছে। এই লক্ষ্যে পৌঁছানো কতটা সম্ভব? উত্তরদাতা মোহাম্মদ রফিককে বেশ আশাবাদীই মনে হলো। বাংলাদেশের বেশিরভাগ টেস্টই তো প্রতিপক্ষের মাত্র এক ইনিংস খেলার গল্প। মিরপুরের উইকেটে খেলার অভিজ্ঞতা থেকে এবার সেরকম গল্পের পুনরাবৃত্তি ঠেকানো যাবে বলেই মনে করছেন দু'ধরনের ক্রিকেটেই বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেটের মালিক, "এখানকার উইকেটে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ খেলেছি। উইকেট যদি তখনকার মতোই আচরণ করে তাহলে ওদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামানো যাবে বলেই মনে হয় আমার।" এই সিরিজ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন তিনি। প্রথম বাংলাদেশী বোলার হিসেবে টেস্টে একশ উইকেটের মাইলফলকে পৌঁছাতে আর মাত্র ছয়টা উইকেট প্রয়োজন দেশসেরা এই বাঁ হাতি স্পিনারের। সেটা না হলেও এই সিরিজই তার শেষ। শেষ সিরিজে দক্ষিণ আফ্রিকাকে দুবার ব্যাটিং করতে নামাতে হলে দলের ব্যাটসম্যানদের অবশ্যপালনীয় একটা শর্ত দিচ্ছেন তিনি, "ব্যাটসম্যানরা যদি (প্রথম ইনিংসে) তিনশ রান করে দিতে পারে, তাহলে দক্ষিণ আফ্রিকাকে দুবার ব্যাটিংয়ে নামাতে পারবো বলে আশা রাখি।" আর আব্দুর রাজ্জাকের প্রত্যাশা উইকেটের 'টার্ন' যেন হারিয়ে না যায়। গত বছর মে মাসে ভারতীয় দলের বাংলাদেশ সফরের অভিজ্ঞতায় তিনি বললেন, "ভারত সিরিজের সময়ও দুদিন পর উইকেট একেবারে ফ্ল্যাট হয়ে যেতে দেখেছি। এরকম হয়ে গেলে আসলে কিছুই করার থাকে না।" আবার ব্যাটসম্যানরা রান না করলেও বোলারদের কিছু করার থাকে না। সুতরাং বোলারদের দিয়ে কিছু করাতে হলে এবার ব্যাটসম্যানদেরও কিছু করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসি/১৭৪৬ ঘ.