ঢাকা, ২ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগেরদিন ৮২ রানের ইনিংসে দু'দুবার জীবন পেয়েছিলেন প্রতিপক্ষের ফিল্ডারদের সৌজন্যে। কিন্তু শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সাকিব আল হাসানের 'সি' দলের বিপক্ষে মোহাম্মদ আশরাফুলের 'এ' দলকে একাই টানা জুনায়েদ সিদ্দিকীর ৯২ রানের ইনিংসটা যাকে বলে এক কথায় অনবদ্য। ইনিংসটি নিয়ে প্রধান নির্বাচক রফিকুল আলমকে বলতে শোনা গেল, ''ব্রিলিয়ান্ট নক''। গত দুদিনে জুনায়েদই বোধহয় তাকে প্রথমবারের মতো এরকম প্রশংসাবাণী উচ্চারণের সুযোগ দিলেন। টানা ছয়দিন ম্যাচ খেলিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের প্রস্তুতির দ্বিতীয় দিনেও যে জুনায়েদের ঝলক অনুপস্থিত অন্যদের ব্যাটে।
জাতীয় দলের অন্য স্বীকৃত ব্যাটসম্যানদের মধ্যে অবশ্য এদিন অপরাজিত ফিফটি এসেছে 'সি' দলের অধিনায়কের ব্যাট থেকেও। তবে ম্যাচটির নি
bdnews24