মেলবোর্ন, ১ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়ার বোলারদের তোপের মুখে মাত্র ৭৪ রানে অল আউট হওয়ার পর ভারতের যা হওয়ার তা-ই হয়েছে। টোয়েন্টি টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নেরা টোয়েন্টি টোয়েন্টি ম্যাচেই ৯ উইকেটে বিধ্বস্ত হয়েছে ক্রিকেটের আসল বিশ্বচ্যাম্পিয়নদের কাছে। ৭৪ রান টপকাতে মাত্র ১১ দশমিক ২ ওভার খরচ করেছে অস্ট্রেলিয়া (৭৫/১)। অ্যাডাম গিলক্রিস্ট ২৫ রান করে প্রভীন কুমারকে সান্ত্বনা পুরষ্কার দিলেও তার ওপেনিং পার্টনার এবং এ ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল কার্ক অপরাজিত থেকে যান ৩৬ বলে ৩৭ রান করে। সেই সুবাদে ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন তিনি।
অবশ্য এ পুরষ্কার নাথান ব্র্যাকেনের প্রাপ্য মনে হতে পারে কারো কারো কাছে। বাঁ হাতি এই ফাস্ট বোলারই ভারতকে খাদের গভীরে ঠেলে দেয়ায় সবচেয়ে বড় অবদান রেখেছিলেন। তার ১১ রানে ৩ উইকেটের পাশাপাশি ভোগস (২/৫), ব্রেট লি (১/১৩), ডেভিড হাসি (১/১২) , হোপস (১/১০) আর নফকের (১/২৩) বোলিং বিশ্লেষনও ছিল দেখার মতো।
টস জিতে ব্যাট করতে নামা ভারতের বিপর্যয়টা শুরু হয়েছিল কিন্তু মাইকেল কার্কের থ্রোতে বীরেন্দর শেবাগের (০) রান আউট হওয়ার মধ্য দিয়েই। বিপর্যয়ের শুরু আর অপমানের শেষ
bdnews24