ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বরাবরই তার প্রিয় প্রতিপক্ষ। বাংলাদেশের বিপক্ষে টেস্ট মানেই পাঁচ উইকেট শিকার তার জন্য নিয়মিত ব্যাপার। শনিবার মিরপুর স্টেডিয়ামে আরো একবার সেই কীর্তির স্বাক্ষর রেখে বাংলাদেশকে বিপদে ফেলে দিয়েছেন বিশ্ব সেরা এই অফস্পিনার। প্রথম টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ২৯৩ রানে অলআউট করে দেওয়ার পর দিনশেষে বাংলাদেশ তুলেছে ৯ উইকেটে ১৭৭ রান। এখনো ১১৬ রানে পিছিয়ে রয়েছে মোহাম্মদ আশরাফুলের দল।
আলোর অভাবে ৮ ওভার বাকি থাকতেই দিনের খেলা শেষ হওয়ার সময় মুশফিকুর রহিম অপরাজিত ছিলেন ১১ রান নিয়ে, আর তার সঙ্গী মাহবুবুল আলম কোনো রান করতে পারেননি।
সকালে শ্রীলঙ্কার ইনিংস ২৯৩ রানে গুটিয়ে দেওয়ার পর বাংলাদেশের শুরুটা কিন্তু ভালোই হয়েছিল। প্রথম উইকেটে ৪৪ রানের জুটি গড়ে আশা জাগিয়েছিলেন ইমরুল কায়েস (৩৩) আর তামিম ইকবাল (১৭)। কিন্তু মুত্তিয়া মুরালিধরন বল হাতে নিয়েই ভেঙে দিয়েছেন তাদের প্রতিরোধ। নিজের দ্বিতীয় বলেই তামিমকে ফিরিয়ে দিয়ে বিশ্বসেরা এই অফস্পিনার শ্রীলঙ্কাকে এনে দিয়েছেন প্রথম সাফল্য। প্রথম স্পেলে তার সাফল্য ওই একটাই। দ্বিতীয় স্পেলে তাকে দ্বিতীয় সাফল্য উপহার দিয়েছেন জুনায়েদ সিদ্দিকী (২৯)। দুসরায় বিভ্রান্ত জুনায়েদ ব্যাকফুটে গিয়ে ঠেকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তার ব্যাট ছুঁয়ে স্টাম্পে আঘাত হেনেছে মুরালিধরনের বল।
এর মাঝে আশরাফুল (১২) আর ইমরুলকে ফিরিয়ে দিয়ে শ্রীলঙ্কার আধিপত্য ধরে রেখেছেন চামিন্ডা ভাস। মুরালিধরনের মতোই আশরাফুলেরও প্রিয় প্রতিপক্ষ শ্রীলঙ্কা, কিন্তু সেই শ্রীলঙ্কাকে পেয়েও রানখরা থেকে বেরিয়ে আসতে পারেননি বাংলাদেশের অধিনায়ক। উচ্চাভিলাষী শট খেলতে গিয়ে কভারে তিলকরতে
bdnews24