২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোহালি টেস্ট নিষ্প্রাণ ড্র, সিরিজ ভারতের

গৌতম গম্ভীর (৯৭) ও যুবরাজ সিং (৮৬) সেঞ্চুরির দেখা পাননি। ভারতও মোহালিতে হারাতে পারেনি ইংল্যান্ডকে। মঙ্গলবার পঞ্চম ও শেষ দিনে ৪০৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামা ইংল্যান্ড ১ উইকেটে ৬৪ রান তোলার পর সমাপ্তি ঘটেছে মোহালি টেস্টের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2008, 10:10 AM

Updated : 26 Aug 2022, 02:50 PM

মোহালি, ২৩ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গৌতম গম্ভীর (৯৭) ও যুবরাজ সিং (৮৬) সেঞ্চুরির দেখা পাননি। ভারতও মোহালিতে হারাতে পারেনি ইংল্যান্ডকে। মঙ্গলবার পঞ্চম ও শেষ দিনে ৪০৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামা ইংল্যান্ড ১ উইকেটে ৬৪ রান তোলার পর সমাপ্তি ঘটেছে মোহালি টেস্টের। এর আগে ৭ উইকেটে ২৫১ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল ভারত। তবে ম্যাচটা ড্র হলেও স্বাগতিকদের কোনো ক্ষতি হয়নি। চেন্নাইয়ে জয় পাওয়ায় দুই টেস্টের সিরিজ জিতে নিয়েছে তারাই। কুয়াশার কারণে নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা পর খেলা শুরু হওয়ায় আসলে শেষ দিনের খেলা মাঠে গড়ানোর আগেই অনেকটা নিশ্চিত হয়ে যায় এই ম্যাচটি হতে যাচ্ছে নিষ্ফলা। পঞ্চম উইকেটে ১৫৩ রানের জুটি গড়া গম্ভীর আর যুবরাজের ব্যাটিং-ই তাই ছিল দর্শকদের একমাত্র বিনোদন। সেই বিনোদনের বিচারে গম্ভীরের চেয়ে যুবরাজই বরং ছিলেন এগিয়ে। মাত্র ৯৩ বলে ৬টি বাউন্ডারি আর চারটি ছক্কায় সাজানো এই বাঁহাতির ইনিংসটা শেষ হয়েছে ইয়ান বেলের সরাসরি থ্রোতে রানআউট হয়ে। ৯৭ রান করতে ২২৯ বল খেলা গম্ভীরের বিদায়েও খানিকটা অবদান আছে বেলের, পয়েন্টে তার দুর্দান্ত ক্যাচের শিকার হয়েছেন প্রথম ইনিংসেও ১৭৯ রানের ইনিংস খেলা এই ওপেনার। দু ইনিংস মিলিয়ে ২৭৬ রান করে অর্ধশতাব্দীরও বেশি আগের একটা রেকর্ড নতুন করে লিখিয়েছেন তিনি। ১৯৫২ সালে লর্ডসে ভিনু মানকড়ের তোলা ২৫৭ রানই এতদিন ইংল্যান্ডের বিপক্ষে এক টেস্টে কোনো ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ সংগ্রহ ছিল। সংক্ষিপ্ত স্কোর : ভারত ১ম ইনিংস : ১৫৮.২ ওভারে ৪৫৩ (গম্ভীর ১৭৯, শেবাগ ০, দ্রাবিড় ১৩৬, টেন্ডুলকার ১১, লক্ষ্মণ ০, যুবরাজ ২৭, ধোনি ২৯, হরভজন ২৪, জহির ৭, মিশ্র ২৩, ইশান্ত ১*, অতিরিক্ত ১৬; অ্যান্ডারসন ১/৮৪, ব্রড ১/৮৪, ফ্লিনটফ ৩/৫৪, পানেসার ২/৮৯, সোয়ান ৩/১২২, কলিংউড ০/১০) ইংল্যান্ড ১ম ইনিংস : ৮৩.৫ ওভারে ৩০২ (স্ট্রাউস ০, কুক ৫০, বেল ১, পিটারসেন ১৪৪, কলিংউড ১১, ফ্লিনটফ ৬২, অ্যান্ডারসন ৮*, প্রায়র ২, ব্রড ১, সোয়ান ৩, পানেসার ৫, অতিরিক্ত ১৫; জহির ৩/৭৬, ইশান্ত ১/৫৫, যুবরাজ ০/২০, হরভজন ৪/৬৮, মিশ্র ২/৭৫) ভারত ২য় ইনিংস : ৭৩ ওভারে ২৫১/৭ ডিক্লে. (গম্ভীর ৯৭, শেবাগ ১৭, দ্রাবিড় ০, টেন্ডুলকার ৫, লক্ষ্মণ ১৫, যুবরাজ ৮৬, ধোনি ০, হরভজন ৫*, অতিরিক্ত ২৬; অ্যান্ডারসন ১/৫১, ব্রড ১/৫০, ফ্লিনটফ ০/৩৯, সোয়ান ১/৪৯, পানেসার ১/৪৪) ইংল্যান্ড ২য় ইনিংস : ২৮ ওভারে ৬৪/১ (স্ট্রাউস ২১, কুক ১০, বেল ২৪, অতিরিক্ত ৯; জহির ০/১১, ইশান্ত ১/৭, হরভজন ০/২৫, মিশ্র ০/১৬, ধোনি ০/১)। ম্যান অব দ্য ম্যাচ : গৌতম গম্ভীর ম্যান অব দ্য সিরিজ : জহির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এসএইচ/২০৩৯ ঘ.