২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হরভজনের ঘূর্ণিতে বিপর্যস্ত ইংল্যান্ড

৬ উইকেটে ২৮২ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড ৩০২ রানেই অলআউট। সোমবার মোহালি টেস্টের চতুর্থ দিনে ইংলিশদের এমন বিপর্যয়ের কারণ হরভজন সিংয়ের ঘূর্ণি-জাদু। যে জাদুতে প্রতিপক্ষকে বিভ্রান্ত করে প্রথম ইনিংসে ১৫১ রানের লিড নিয়েছে ভারত। ৬৮ রানের বিনিময়ে হরভজনের শিকার ৪ উইকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2008, 10:07 AM

Updated : 26 Aug 2022, 02:49 PM

মোহালি, ২২ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ৬ উইকেটে ২৮২ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড ৩০২ রানেই অলআউট। সোমবার মোহালি টেস্টের চতুর্থ দিনে ইংলিশদের এমন বিপর্যয়ের কারণ হরভজন সিংয়ের ঘূর্ণি-জাদু। যে জাদুতে প্রতিপক্ষকে বিভ্রান্ত করে প্রথম ইনিংসে ১৫১ রানের লিড নিয়েছে ভারত। ৬৮ রানের বিনিময়ে হরভজনের শিকার ৪ উইকেট। ভারতের দ্বিতীয় ইনিংসের শুরুটা অবশ্য ভালো হয়নি। বীরেন্দর শেবাগ, রাহুল দ্রাবিড় ও শচীন টেন্ডুলকারের মূল্যবান তিনটি উইকেট হারিয়ে চা-বিরতি পর্যন্ত তাদের সংগ্রহ ৫৬ রান। সব মিলিয়ে স্বাগতিকরা এগিয়ে আছে ২০৭ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫৫৭ঘ.