২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচ বাতিল

বুধবার রাতে মুম্বাইয়ে ভয়ঙ্কর বোমা হামলায় সারা ভারতই বিপর্যস্ত, আশঙ্কাগ্রস্ত। নিরাপত্তাহীনতার আশঙ্কায় ভারত-ইংল্যান্ড ৭ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুটো ম্যাচ বাতিল হয়ে গেছে। আগামী মাসে অনুষ্ঠেয় দুই টেস্টের সিরিজের ভবিষ্যতও এখন অনিশ্চয়তার মধ্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2008, 10:07 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

মুম্বাই, ২৭ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বুধবার রাতে মুম্বাইয়ে ভয়ঙ্কর বোমা হামলায় সারা ভারতই বিপর্যস্ত, আশঙ্কাগ্রস্ত। নিরাপত্তাহীনতার আশঙ্কায় ভারত-ইংল্যান্ড ৭ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুটো ম্যাচ বাতিল হয়ে গেছে। আগামী মাসে অনুষ্ঠেয় দুই টেস্টের সিরিজের ভবিষ্যতও এখন অনিশ্চয়তার মধ্যে। বুধবার কটকে অনুষ্ঠিত পঞ্চম ম্যাচেও সহজ জয় পাওয়ায় ওয়ানডে সিরিজে ভারত এগিয়ে আছে ৫-০ ব্যবধানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬০০ঘ.