২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌরভের আক্ষেপ আর অভিষিক্ত ক্রেইজার চমক

মাত্র ১৫ রানের জন্য সেঞ্চুরি পাননি বিদায়ী টেস্ট খেলতে নামা সৌরভ গাঙ্গুলী। ভারতও পারেনি কাক্সিক্ষত বিশাল স্কোর গড়তে। শুক্রবার চতুর্থ ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ১৯ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে ৪৪১ রানে। স্বাগতিকদের এমন আকস্মিক পতনের কারণ অস্ট্রেলিয়ার অফস্পিনার জেসন ক্রেইজার দুর্দান্ত বোলিং। অভিষেক টেস্টেই ইনিংসে ৮ উইকেট নিয়েছেন তিনি। জবাব দিতে নেমে দ্বিতীয় দিনশেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ১৮৯ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2008, 04:01 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

নাগপুর, ৭ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাত্র ১৫ রানের জন্য সেঞ্চুরি পাননি বিদায়ী টেস্ট খেলতে নামা সৌরভ গাঙ্গুলী। ভারতও পারেনি কাক্সিক্ষত বিশাল স্কোর গড়তে। শুক্রবার চতুর্থ ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ১৯ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে ৪৪১ রানে। স্বাগতিকদের এমন আকস্মিক পতনের কারণ অস্ট্রেলিয়ার অফস্পিনার জেসন ক্রেইজার দুর্দান্ত বোলিং। অভিষেক টেস্টেই ইনিংসে ৮ উইকেট নিয়েছেন তিনি। জবাব দিতে নেমে দ্বিতীয় দিনশেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ১৮৯ রান। ৫ উইকেটে ৩১১ রান নিয়ে দিন শুরু করা ভারতের দুই অপরাজিত ব্যাটসম্যান সৌরভ ও মহেন্দ্র ধোনি শুক্রবার প্রথম সেশনটা পার করে দিয়েছেন নির্বিঘে