জোহানেসবার্গ, ৬ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- 'টিম কারফিউ' প্রত্যেক ক্রিকেট দলের শৃঙ্খলা রক্ষার এক গুরুত্বপূর্ণ নিয়ম। আর সেই নিয়ম ভাঙ্গার দায়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ মিস করতে হচ্ছে হার্শেল গিবসকে।
বুধবার বাংলাদেশের সঙ্গে টোয়েন্টি টোয়েন্টি ম্যাচের আগে 'কারফিউ' ভেঙ্গেছিলেন গিবস। এই ম্যাচে ১০ বলে ১৮ রান করলেও (যার মধ্যে এক ওভারে চারটা বাউন্ডারিও ছিল) তার নিয়ম ভাঙ্গাটা কিছুতেই মেনে নিতে পারেনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড 'ক্রিকেট সাউথ আফ্রিকা' বা সিএসএ। তাই শাস্তি হিসাবে পুরো ওয়ানডে সিরিজ থেকেই বাদ দেয়া হয়েছে তাকে। বৃহস্পতিবার এ সম্পর্কে সিএসএ'র দেয়া বিবৃতিতে প্রোটিয়াদের কোচ মিকি আর্থার উষ্মাভরে জানিয়েছেন, "দলীয় শৃঙ্খলার দৃষ্টিকোণ থেকে হার্শেলের আচরণ একেবারেই অগ্রহণযোগ্য।"
ঐ বিবৃতিতেই জানা গেছে গিবস সম্পর্কে একটি গুরুতর তথ্য। গিবস নাকি মদ্যপানের অভ্যাস কাটিয়ে ওঠার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন! দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার ড. মোহাম্মদ মুসাজী অবশ্য গিবসের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল, "আমরা হার্শেলকে শাস্তি দেয়ার চেষ্টা করছি না। বরং তাকে সাহায্য করার চেষ্টা করছি। ইদানিং সে ভীষণ চাপের মধ্যে আছে। বিশেষ করে তার সা
bdnews24