সিডনি, ৩০ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন হরভজন সিং। তবে তাকে অভিযোগ থেকে একরকম মুক্ত করে লঘু শাস্তি ঘোষণা করা বিচারপতি জন হ্যানসেন বুধবার বলেছেন,ভারতীয় স্পিনার আসলে বেঁচে গেছেন তার সৌভাগ্য আর আইসিসির ভুলে! ওদিকে অপেক্ষাকৃত ছোট অপরাধের অভিযোগে পঞ্চাশ শতাংশ ম্যাচ ফি জরিমানা করেই হরভজনকে ছেড়ে দেয়ায় আইসিসি আর বিসিসিআইকে এক হাত নিয়েছে অস্ট্রেলিয়ার মিডিয়া।
ভারত-অস্ট্রেলিয়া সিডনি টেস্টে অ্যান্ড্রু সাইমন্ডসকে 'বাঁদর' বলার অভিযোগ ওঠায় ম্যাচ রেফারি মাইক প্রক্টর তাকে তিন টেস্টের জন্য বহিস্কার করেছিলেন। সেটা নিয়ে এমন তোলপাড় শুরু হয়েছিল যে একসময় এমনকি সিরিজ বাতিল হয়ে যাওয়ার আশংকা পর্যন্ত দেখা দেয়। গোটা পাঁচেক ভুল সিদ্ধান্ত দিয়ে ভারতকে ডোবানোর অভিযোগে আম্পায়ার স্টিভ বাকনরকে সিরিজ থেকে বাদ দেয়া এবং হরভজনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবি রেখে সেগুলো না মানলে সফর বাতিলের হুমকিও দিয়ে বসে ভারতীয় দল।
সে অবস্থায় বাকনরকে প্রত্যাহার করে আগুনে কিছুটা পানি ঢালে আইসিসি। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তখন খানিকটা নমনীয় হয়ে, হরভজনের আপিল শুনানি শেষ হওয়া পর্যন্ত সফর জারি রাখার সিদ্ধান্ত নেয়। সেখানেই শেষ হয়ে গেলে হয়তো অস্ট্রেলিয়ার মিডিয়া এতটা সরব হতো না। কিন্তু নিউজিল্যান্ড হাইকোর্টের বিচারপতি জন হ্যানসেন মঙ্গলবার এভাবে ম্যাচ ফি'র পঞ্চাশভাগ কেটে নেয়ার সিদ্ধান্ত নিয়ে ছেড়ে দেয়াটাকে মানতেই পারছে না অস্ট্রেলিয়ান মিডিয়া।
এভাবে বাগে পেয়েও হরভজনকে ছেড়ে দেয়ায় অস্ট্রেলিয়ার মিডিয়া ক্ষেপেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আর ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির ওপর। সেখানকার মিডিয়ার এক কথা
bdnews24