লন্ডন, ১৬ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- 'কে বিশ্বের সেরা অফস্পিনার?' এক সময় এই বিতর্কে মুরালিধরনের এক জন প্রতিদ্বন্দ্বী ছিল বিশ্ব ক্রিকেটে। তবে মুরালির সেই প্রতিপ সাকলায়েন মুশতাক বহু দিন ধরেই পাকিস্তান দলে অপাঙক্তেয়। পাকিস্তানে আর সুযোগ পাবেন না ধরে নিয়েই এখন তিনি ইংল্যান্ডের হয়ে খেলতে আগ্রহী।
৪৯ টেস্টে ২০৮ এবং ১৬৯ ওয়ানডেতে ২৮৮ উইকেট নেয়া সাকলায়েন ১০ বছর ধরে ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলছেন। বিয়ের সুবাদে বৃটিশ পাসপোর্টও পেয়ে গেছেন তিনি। তাই ইংল্যান্ড জাতীয় দলের পে খেলতে কোনো সমস্যা নেই 'দুসরা'র আবিষ্কারকের।
বিবিসির সঙ্গে কথা বলার সময় ইংল্যান্ডে হয়ে খেলার আকুতিই ফুটে উঠলো সাকলায়েনের কণ্ঠে, "যদি তারা (ইংল্যান্ড) আমাকে ডাকে তাহলে আমি অবশ্যই খেলবো।" ২০০৪ সালে সর্বশেষ পাকিস্তানের পে খেলা 'সাকি'র পরিবার এবং বন্ধুরাও এ ব্যাপারে তার পাশে, "আমি ব্যাপারটা নিয়ে আমার পরিবার ও বন্ধুদের সঙ্গে আলোচনা করেছি। তারা সবাই বলেছে, 'সাকি, যদি ওরা তোমাকে সুযোগ দেয় তাহলে অবশ্যই তোমার সুযোগটা নেয়া উচিৎ'।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১৪৫ঘ.
bdnews24