২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খেলতে পারবেন হরভজন

তিন টেস্টের নিষেধাজ্ঞা পেয়েছেন। হিসেবে পার্থ টেস্টে সিরিজের তৃতীয় ম্যাচে খেলার যোগ্যতা হারিয়েছেন হরভজন সিং। কিন্তু আইনের মারপ্যাচে রেহাই পেয়েছেন ভারতীয় এই অফস্পিনার। তার শাস্তির বিরুদ্ধে আপিল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবং আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলতে পারবেন হরভজন। মঙ্গলবার এক বিবৃতিতে এই নিশ্চয়তা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2008, 08:13 AM

Updated : 26 Aug 2022, 01:10 PM

মেলবোর্ন, ৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিন টেস্টের নিষেধাজ্ঞা পেয়েছেন। হিসেবে পার্থ টেস্টে সিরিজের তৃতীয় ম্যাচে খেলার যোগ্যতা হারিয়েছেন হরভজন সিং। কিন্তু আইনের মারপ্যাচে রেহাই পেয়েছেন ভারতীয় এই অফস্পিনার। তার শাস্তির বিরুদ্ধে আপিল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবং আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলতে পারবেন হরভজন। মঙ্গলবার এক বিবৃতিতে এই নিশ্চয়তা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। সিডনি টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যান্ড্রু সায়মন্ডসকে বর্ণবাদী গালি দেওয়ার অভিযোগে এই শাস্তি দেওয়া হয় হরভজনকে। যদিও তিনি অস্বীকার করেছেন এই অভিযোগ। বিসিসিআই এরপর আপিল করে সিদ্ধান্তের বিরুদ্ধে। আইসিসির প্রধান নির্বাহী ম্যালকম স্পিড মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপিল শুনানীর জন্য একজন 'কোড অব কনডাক্ট' কমিশনার নিয়োগ দিতে যাচ্ছেন তারা। আর আপিলের রায় ঘোষণা না হওয়া পর্যন্ত হরভজনের খেলায় কোনো নিষেধ নেই বলেই জানিয়েছেন স্পিড। বলেছেন, "আচরণ বিধিতে বলা হয়েছে যদি কোনো ম্যাচের আগে আপিলের রায় না হয়, তাহলে সে ম্যাচে অভিযুক্ত খেলার সুযোগ পাবেন। এরকম ঘটনা আগেও অনেকবার হয়েছে যে খেলোয়াড়রা আপিল করার পর শুনানী না হওয়া পর্যন্ত ম্যাচ খেলেছেন।" স্পিড এটাও জানিয়েছেন যে ম্যাচ রেফারি মাইক প্রক্টরের প্রাথমিক শুনানীর তথ্যপ্রমাণ আপিলের শুনানীতে ব্যবহৃত হবে। বলেছেন, "এই শুনানীতে জনাদশেক খেলোয়াড় ও কর্মকর্তা অংশ নেবেন।" তবে হরভজনের শুনানীর তারিখ এখনও ঠিক হয়নি। স্পিড বলেছেন, "পার্থে তৃতীয় টেস্টের আগে সবাইকে একাট্টা করা হবে। তবে শুনানী সে ম্যাচের আগে হবে নাকি অ্যাডিলেডে পরের ম্যাচে- তা আমি নিশ্চিত নই।" স্পিড নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ান স্পিনার ব্র্যাড হগের বিরুদ্ধে ভারতীয় দলের অভিযোগ দায়েরের কথা। দুজন ভারতীয় ব্যাটসম্যানকে 'বাস্টাডর্' ডাকার অভিযোগে তৃতীয় টেস্টের আগে প্রক্টরের সামনে হাজির হতে হবে হগকে। এদিকে প্রক্টর এক সাক্ষাতকারে জানিয়েছেন তার রায়ে ভুল হয়নি। হরভজন নিজেকে নির্দোষ বলে দাবি করলেও প্রক্টর বলেছেন, "আমি একজন দক্ষিণ আফ্রিকান, বর্ণবাদ কাকে বলে আমি জানি। একজন অস্ট্রেলিয়ান বলল আর আমি একজন ভারতীয়কে শাস্তি দিলাম এমন নয় ব্যাপারটা। আমার সিদ্ধান্ত সঠিক। আমি ন্যায়বিচারই করেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৭০৫ঘ.