খেলা মাঠে গড়ায়নি এখনও। তার আগেই ভারতকে চাপে ফেলে দিয়েছেন রিকি পন্টিং। নির্দিষ্ট করে বললে স্রেফ বুলি দিয়েই ভারতের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। বৃহস্পতিবার ব্যাঙ্গালোরে এক সংবাদ সম্মেলনে সদ্য টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ জিতে আসা ভারতকে নানাবিধ চাপে কোণঠাসা অবস্থায় আবিষ্কার করেছেন পন্টিং। সদ্য পাওয়া সাফল্য ধরে রাখার চাপ, সিনিয়র খেলোয়াড়দের একটি থিতু হওয়া দলে ফিরিয়ে আনার চাপ, ওয়ানডে ঘরানায় ফিরে যাওয়ার চাপ এবং সর্বোপরি মাঠে অস্ট্রেলিয়ান ঘরানার চাপ যা সব ম্যাচে ভুগতে হয় সব প্রতিপক্ষকে। আগামী শনিবার থেকে ভারতের বিপক্ষে ৭ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। আর তাতে নিজেদেরই ফেভারিট মনে করেন পন্টিং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
27 Sep 2007, 02:20 PM
Updated :
26 Apr 2022, 02:47 PM
ব্যাঙ্গালোর, ২৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)