শেন ওয়ার্ন ভারতীয় ক্রিকেট লিগে যোগ দিতে পারেন, এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল বেশ কিছু দিন ধরে। কিন্তু অস্ট্রেলীয় ওয়েবসাইট 'নাইনএমএসএন ডটকম' জানিয়েছে ওয়ার্নের 'বিদ্রোহী' আইসিএলএ-এ যোগ দেয়ার কোনো সম্ভাবনা নেই। দু মাস আগে ওয়ার্নের ম্যানেজার জেমস আর্সকিন বলেছিলেন আইসিএল কর্মকর্তাদের সঙ্গে সমঝোতামূলক আলোচনা শুরু করেছেন তিনি। মাস খানেক আগে সেই আর্সকিনই জানিয়ে দেন ওয়ার্নের আইসিএল-এ খেলার সম্ভাবনা বেশ কম। আর এখন শোনা যাচ্ছে সেটা শেষ হয়ে যাওয়ার কথা। 'নাইনএমএসএন ডটকম' জানিয়েছে কোনো রকম ঝঞ্ঝাটের সঙ্গে জড়াতে চাইছেন না বলেই আইসিএল-এ যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন 'ওয়ার্নি'।