২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবি একাডেমির ৫০ রানের জয়

অস্ট্রেলিয়া সফররত গ্রামীণফোন বিসিবি একাডেমি ক্রোকোডাইল কাপের ম্যাচে ৫০ রানে হারিয়েছে নর্দার্ন টেরিটরি স্ট্রাইক দলকে। শুক্রবার ডারউইনের মারারা ওভাল মাঠে অনুষ্ঠিত এই ওয়ানডে ম্যাচটিতে প্রথমে ব্যাট করে একাডেমি দল করেছিল ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৮ রান। প্রতিপক্ষ দলের জবাব থেমে যায় ২১৮ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2007, 02:20 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ঢাকা, ৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---অস্ট্রেলিয়া সফররত গ্রামীণফোন বিসিবি একাডেমি ক্রোকোডাইল কাপের ম্যাচে ৫০ রানে হারিয়েছে নর্দার্ন টেরিটরি স্ট্রাইক দলকে। শুক্রবার ডারউইনের মারারা ওভাল মাঠে অনুষ্ঠিত এই ওয়ানডে ম্যাচটিতে প্রথমে ব্যাট করে একাডেমি দল করেছিল ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৮ রান। প্রতিপক্ষ দলের জবাব থেমে যায় ২১৮ রানে। টস জিতে ব্যাট করতে নামা একাডেমি দলকে ২৬৮ রানের স্কোরে পৌঁছানোর কৃতিত্ব মূলত নাঈম ইসলাম এবং ধীমান ঘোষের। ৬৮ বলে ৬টি বাউন্ডারি এবং একটি ছক্কাসহ ৬১ রান করেছেন নাঈম, আর ধীমান ঘোষের ৫৫ রানের ইনিংসটি ৪২ বলের, ৬টি বাউন্ডারিসমৃদ্ধ। এর বাইরে উল্লেখযোগ্য অবদান সগীর হোসেন, রাকিবুল হাসান এবং ইমরুল কায়েসের। সগীর করেছেন ৩১। অন্য দুজনের রান ২৭। টেরিটরি স্ট্রাইক দলের পেইজ ১০৮ রানের ইনিংস খেললেও বাকিরা তাকে সেরকম সহায়তা করতে না পারায় তারা নির্ধারিত ৫০ ওভারে করতে পারে ৭ উইকেটে ২১৮। একাডেমি দলের পক্ষে রবিন এবং মেহরাব দুটো করে উইকেট নেন যথাক্রমে ৩২ ও ৩৫ রানে। ডলার মাহমুদ, এনামুল এবং নাঈম ইসলাম পেয়েছেন একটি করে উইকেট। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএম/২০০৫ঘ.