এবারের আইসিসি বার্ষিক পুরস্কারের মনোনয়ন পাওয়া ক্রিকেটারদের মধ্যে একেবারে অস্ট্রেলীয়দের জয়-জয়কার। বিশেষ করে রিকি পন্টিংয়ের। বর্ষসেরা ক্রিকেটার, টেস্ট ও ওয়ানডে খেলোয়াড় এবং অধিনায়ক অর্থাৎ চার-চারটি বিভাগে মনোনয়ন পেয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রাথমিক তালিকায় থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছেন আইসিসির প্রধান নির্বাহী ম্যালকম স্পিড। ২০০৬ সালের ৯ আগস্ট থেকে ক্রিকেটারদের পারফরম্যান্সের ভিত্তিতে তালিকাটা তৈরি করেছেন সুনীল গাভাস্কারের নেতৃত্বাধীন ৫ সদস্যের একটি নির্বাচন প্যানেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
28 Aug 2007, 01:34 PM
Updated :
26 Apr 2022, 02:41 PM
মুম্বাই, ভারত, ২৮ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)