২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধীরে-সুস্থে এগোচ্ছে ইংল্যান্ড

আকাশে মেঘের ঘনঘটা। সিমিং কন্ডিশনে টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানাতে দু বার ভাবেননি ভারত অধিনায়ক। বিরুদ্ধ পরিবেশে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের শুরুটা অবশ্য খারাপ হয়নি। মঙ্গলবার প্রথম ওয়ানডেতে ১৫ ওভারে স্বাগতিকদের স্কোর এক উইকেটে ৬২ রান। অ্যালিস্টার কুক ৩২ ও ইয়ান বেল ৭ রান নিয়ে ব্যাট করছেন। একমাত্র উইকেটটি পেয়েছেন জহির খান। ভারতের টেস্ট সিরিজ জয়ের নায়ককে উড়িয়ে মারতে গিয়ে মিড অনে দ্রাবিড়কে সহজ ক্যাচ দিয়েছেন ইংল্যান্ড উইকেট কিপার ম্যাট প্রায়র (১৯)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2007, 02:53 PM

Updated : 26 Apr 2022, 02:40 PM

সাউদাম্পটন, ইংল্যান্ড, ২১ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)