২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচেও জিতলো বাংলাদেশ যুব দল

শেষ ম্যাচে বাংলাদেশ অনুর্ধ্ব -১৯ দলের সামনে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়ার যুব দল। রুবেল হোসেন (৪/১৯) ও শুভাশিষ রায়ের (৩/১৮) দুর্দান্ত বোলিংয়ে ৩৯ দশমিক ৩ ওভারে মাত্র ৯৭ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়ার ইনিংস। জবাবে মাত্র ২৩ ওভারেই এই রান টপকাতে বাংলাদেশ খুঁইয়েছে ২ উইকেট। অর্থাৎ ৮ উইকেটের সহজ জয় দিয়েই সফর শেষ করলো বাংলাদেশ। হামিদুল ইসলাম হিমেল (২৮*) এবং অধিনায়ক মাহমুদুল হাসানের (২১*) অবিচ্ছিন্ন জুটি জয়ের ঠিকানায় পৌছে দেয় বাংলাদেশকে। এছাড়া ২১ রান এসেছে মোহাম্মদ মিথুনের ব্যাট থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 03:32 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, ৮ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- শেষ ম্যাচে বাংলাদেশ অনুর্ধ্ব -১৯ দলের সামনে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়ার যুব দল। রুবেল হোসেন (৪/১৯) ও শুভাশিষ রায়ের (৩/১৮) দুর্দান্ত বোলিংয়ে ৩৯ দশমিক ৩ ওভারে মাত্র ৯৭ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়ার ইনিংস। জবাবে মাত্র ২৩ ওভারেই এই রান টপকাতে বাংলাদেশ খুঁইয়েছে ২ উইকেট। অর্থাৎ ৮ উইকেটের সহজ জয় দিয়েই সফর শেষ করলো বাংলাদেশ। হামিদুল ইসলাম হিমেল (২৮*) এবং অধিনায়ক মাহমুদুল হাসানের (২১*) অবিচ্ছিন্ন জুটি জয়ের ঠিকানায় পৌছে দেয় বাংলাদেশকে। এছাড়া ২১ রান এসেছে মোহাম্মদ মিথুনের ব্যাট থেকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/ওআরপি/২১৩০ঘ.