২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওভালে অগ্নিপরীক্ষায় ভারত-ইংল্যান্ড

ইংল্যান্ড দেশের মাটিতে কোনো টেস্ট সিরিজে হেরেছিল সেই ৬ বছর আগে, ২০০১-এর অ্যাশেজে। আর ভারত ইংল্যান্ডে সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছিল ১৯৮৬তে, ২১ বছর আগে। অর্থাৎ বৃহস্পতিবার থেকে ওভালে শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি দু দলের জন্যই বিরাট এক অগ্নিপরীক্ষা। ইংল্যান্ডের জন্য অপরাজিত থাকার সম্মান অক্ষুন্ন রাখার, ভারতের জন্য দুই দশক পর সিরিজ জয়ের। অবশ্য পরীক্ষাটা শুরু হওয়ার ঠিক আগে 'টিম ইন্ডিয়া' মনস্তাত্ত্বিকভাবে স্বাগতিকদের চেয়ে কিছুটা হলেও এগিয়ে। ট্রেন্টব্রিজে দ্বিতীয় টেস্টে ৭ উইকেটে জয় পাওয়ায় সিরিজে তারা এই মুহূর্তে ১-০ ব্যবধানে অগ্রগামী। ওভালে কোনো রকমে ড্র করতে পারলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে ভারতের। অন্যদিকে সিরিজ ড্র করার জন্য জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই ইংল্যান্ডের সামনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 03:05 PM

Updated : 26 Apr 2022, 02:37 PM

লন্ডন, ৮ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)