২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শোয়েব-আসিফকে নিয়ে নিশ্চিন্ত পাকিস্তান

শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফকে নিয়ে এখন নিশ্চিন্ত থাকতে পারে পাকিস্তান। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে করা ড্রাগ টেস্টে দু জনের কেউই পজিটিভ হননি। অর্থাৎ আগামী মাসে অনুষ্ঠেয় ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে দুই 'স্পিডস্টার'-এর খেলার সম্ভাবনা প্রায় শত ভাগ। গত বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) করা ড্রাগ টেস্টে নিষিদ্ধ ন্যানড্রোলন পাওয়া গিয়েছিল শোয়েব ও আসিফের নমুনায়। সঙ্গে সঙ্গে তাদেরকে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে প্রত্যাহার করে নিয়েছিল পাকিস্তান। শুধু তাই নয়, শোয়েবকে দুই ও আসিফকে এক বছরের জন্য সাসপেন্ডও করা হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2007, 02:46 PM

Updated : 26 Apr 2022, 02:37 PM

করাচি, ৪ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)