২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জরিমানা গুনলেন শ্রীশান্ত

লড়াইটা স্রেফ ব্যাটে-বলেই হচ্ছে না। ট্রেন্টব্রিজ টেস্টে স্লেজিং-গালাগালি কিছুই বাদ রাখছে না যুযুধান ভারত ও ইংল্যান্ড। কিন্তু সেটা শারীরিক সংঘর্ষে গেলে নিঃসন্দেহে উদ্বেগজনক। শান্তকুমারন শ্রীশান্তকে সে কারণেই শাস্তি পেতে হয়েছে। সোমবার টেস্টের চতুর্থ দিন সকালের সেশনে মাইকেল ভনকে ইচ্ছাকৃত ধাক্কা দেওয়ার জন্য ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা গুনতে হবে এই ভারতীয় সিমারকে। ঘটনার সময় নন স্ট্রাইকিং প্রান্তে ছিলেন ইংল্যান্ড অধিনায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2007, 08:37 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

মেলবোর্ন, ৩১ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লড়াইটা স্রেফ ব্যাটে-বলেই হচ্ছে না। ট্রেন্টব্রিজ টেস্টে স্লেজিং-গালাগালি কিছুই বাদ রাখছে না যুযুধান ভারত ও ইংল্যান্ড। কিন্তু সেটা শারীরিক সংঘর্ষে গেলে নিঃসন্দেহে উদ্বেগজনক। শান্তকুমারন শ্রীশান্তকে সে কারণেই শাস্তি পেতে হয়েছে। সোমবার টেস্টের চতুর্থ দিন সকালের সেশনে মাইকেল ভনকে ইচ্ছাকৃত ধাক্কা দেওয়ার জন্য ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা গুনতে হবে এই ভারতীয় সিমারকে। ঘটনার সময় নন স্ট্রাইকিং প্রান্তে ছিলেন ইংল্যান্ড অধিনায়ক। শ্রীশান্তের বিরুদ্ধে আইসিসির আচরণবিধির ২.৪ ধারা ভাঙার অভিযোগ আনা হয়েছে। এই আইনে "খেলার সময় অযাচিত ও ইচ্ছা করে প্রতিপক্ষের শরীরের সঙ্গে সংঘাত"কে শাস্তিযোগ্য অপরাধ বলা হয়েছে। ভিডিও ফুটেজের প্রমাণের ভিত্তিতে সোমবার ম্যাচ রেফারি এক শুনানীতে শ্রীশান্তকে ডেকে নেন। তার সঙ্গী ছিলেন ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড়, দুই আম্পায়ার সাইমন টফেল ও ইয়ান হাওয়েল এবং অন্য কর্মকর্তারা। মাদুগালে আইসিসির বরাতে এক বিবৃতিতে জানিয়েছেন শ্রীশান্ত তার অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন, "ক্রিকেট এমন একটা খেলা যেখানে শারীরিক সংঘাত বেআইনি এবং সেটা না মানা অবশ্যই গুরুতর অপরাধ। শ্রীশান্তকে আমি আমার রায়ে সে কথাই বলেছি। মাঠে খেলোয়াড়দের লড়াইয়ে আমি কোনো সমস্যা দেখি না কিন্তু তা বলে সীমা অতিক্রম করা যাবে না। মাইকেল ভনকে ধাক্কা দিয়ে শ্রীশান্ত সেটা করেছে, এটা সে ইচ্ছে করলেই এড়াতে পারত। আমি খুশী যে দোষ স্বীকার করে শ্রীশান্ত ক্ষমা চেয়েছে, আশা করি এই ভুল থেকে সে শিখবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৪২৫ঘ.