২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করতে বাকি আছেন আর একজন

আগেরদিন সাধারণ সম্পাদক মাহবুব আনামের নেতৃত্বে পদত্যাগের যে মিছিল বেরিয়েছিল, তাতে বুধবার শরীক হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী কমিটির বাকী প্রায় সব সদস্য। একজন ছাড়া আর সবাই পদত্যাগ করে ফেলেছেন বলে জানা গেছে ক্রিকেট বোর্ড সূত্রে, যদিও সবার পদত্যাগের খবর এখনো গিয়ে পৌছেনি জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি)। সচিব আমিনুল ইসলাম খান তেমনই জানালেন,"আজ (বুধবার) দুপুর ১২ টা পর্যন্ত ১৬ জন পদত্যাগ করেছেন বলে আমি জানি। বিসিবির সভাপতি চিঠি দিয়ে ওই ১৬ জনের কথাই জানিয়েছেন।" এদের সঙ্গে কিছুদিন আগে সহ সভাপতি গাজী গোলাম দস্তগীর এবং সদস্য কবীর আহমেদ ভুইয়ার পদত্যাগ যোগ করে আনুষ্ঠানিকভাবে ১৮ জন পদত্যাগীর খবর জানা আছে তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 04:14 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, ২৫ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- আগেরদিন সাধারণ সম্পাদক মাহবুব আনামের নেতৃত্বে পদত্যাগের যে মিছিল বেরিয়েছিল, তাতে বুধবার শরীক হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী কমিটির বাকী প্রায় সব সদস্য। একজন ছাড়া আর সবাই পদত্যাগ করে ফেলেছেন বলে জানা গেছে ক্রিকেট বোর্ড সূত্রে, যদিও সবার পদত্যাগের খবর এখনো গিয়ে পৌছেনি জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি)। সচিব আমিনুল ইসলাম খান তেমনই জানালেন,"আজ (বুধবার) দুপুর ১২ টা পর্যন্ত ১৬ জন পদত্যাগ করেছেন বলে আমি জানি। বিসিবির সভাপতি চিঠি দিয়ে ওই ১৬ জনের কথাই জানিয়েছেন।" এদের সঙ্গে কিছুদিন আগে সহ সভাপতি গাজী গোলাম দস্তগীর এবং সদস্য কবীর আহমেদ ভুইয়ার পদত্যাগ যোগ করে আনুষ্ঠানিকভাবে ১৮ জন পদত্যাগীর খবর জানা আছে তার। তবে বিসিবির ডেপুটি জেনারেল ম্যানেজার নিজামউদ্দিন চৌধুরী সুজন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, "সদস্য শামীম কবীর এখন শ্রীলঙ্কায় আছেন। তিনি বাদে আর সবার পদত্যাগপত্র বিসিবিতে জমা পড়েছে। আগামীকালই (বৃহষ্পতিবার) তাদের পদত্যাগের খবর এনএসসিতে পৌছে যাবে।" ৩১ সদস্যের কার্যনির্বাহী কমিটি অনেক আগেই নেমে এসেছিল ২৮ জনে। কারণ এনএসসির কোটায় কার্যনির্বাহী কমিটিতে জায়গা পাওয়া খন্দকার জামিলউদ্দিন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট কর্মকর্তা ডা. ফিরোজ মাহমুদকে এবছরের ২২ ফেব্র"য়ারি এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রত্যাহার করে নেয় এনএসসি। আর অসুস্থতার কারণে একের পর এক সভায় অনুপস্থিত থাকায় আহমেদ ইকবাল হাসানের সদস্যপদ খারিজ হয়ে গেছে বলে আগেরদিনই জানিয়েছিলেন পদত্যাগীরা। কাজেই বাংলাদেশের ক্রিকেট চালাতে একটা অ্যাডহক কমিটি গঠন করে তা ঘোষণা করে দেওয়ায় আর কোনো বাঁধা নেই সরকারের। সেই ঘোষণাটা কবে আসবে, সেবিষয়ে জানাতে গিয়ে এনএসসি সচিব আমিনুল ইসলাম খান বলেছেন, "দুই তিনদিনের ভেতরই জাতীয় ক্রীড়া পরিষদ ব্যবস্থা নিচ্ছে।" তবে অ্যাডহক কমিটির সদস্যদের নাম ঘোষণা রোববারের আগে আসার সম্ভাবনা খুব কম। কেননা এ সপ্তাহের শেষ কর্মদিবস বৃহষ্পতিবার ঢাকায় থাকছেন না এনএসসি সভাপতি এবং সেনাপ্রধান জেনারেল মঈন উ আহমেদ। সেক্ষেত্রে রোববার পর্যন্ত অপেক্ষা করতেই হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২১৫ঘ.