২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি সভা করার সুযোগ পাচ্ছেন বিসিবি কর্মকর্তারা

একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী কমিটি ভেঙ্গে দেওয়ার কথা বলার কয়েকদিন পর, ৩০ জুন বিসিবির বাজেট অনুমোদন সভাকেই ধরা হচ্ছিল বর্তমান বোর্ডের শেষ সভা হিসেবে। কিন্তু ঘটনাচক্রে বোর্ড ভেঙ্গে দেওয়াটা আরো কিছুদিন পিছিয়ে যাওয়ায় আরেকটি সভা করার সুযোগ পাচ্ছেন বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যরা। এবং ২১ জুলাই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় ওই সভাকেই এখন 'শেষ সভা' বলে ধরা হচ্ছে। আর এই সভাকে কেন্দ্র করে ক্রীড়াঙ্গনে গুঞ্জনের শেষ নেই। এরকমই একটা গুঞ্জন, ওই সভাতে বিসিবি সভাপতি কৃষি সচিব এম আব্দুল আজিজ নাকি সবাইকে একযোগে পদত্যাগের কথা বলবেন। যদিও বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে তিনি বলেছেন অন্যকথাই,"না, না। আমি ওরকম কিছু বলতে যাবো কেন? সেরকম কিছূই আমি কার্যনির্বাহী কমিটির সদস্যদের বলবো না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 04:15 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, ১৯ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী কমিটি ভেঙ্গে দেওয়ার কথা বলার কয়েকদিন পর, ৩০ জুন বিসিবির বাজেট অনুমোদন সভাকেই ধরা হচ্ছিল বর্তমান বোর্ডের শেষ সভা হিসেবে। কিন্তু ঘটনাচক্রে বোর্ড ভেঙ্গে দেওয়াটা আরো কিছুদিন পিছিয়ে যাওয়ায় আরেকটি সভা করার সুযোগ পাচ্ছেন বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যরা। এবং ২১ জুলাই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় ওই সভাকেই এখন 'শেষ সভা' বলে ধরা হচ্ছে। আর এই সভাকে কেন্দ্র করে ক্রীড়াঙ্গনে গুঞ্জনের শেষ নেই। এরকমই একটা গুঞ্জন, ওই সভাতে বিসিবি সভাপতি কৃষি সচিব এম আব্দুল আজিজ নাকি সবাইকে একযোগে পদত্যাগের কথা বলবেন। যদিও বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে তিনি বলেছেন অন্যকথাই,"না, না। আমি ওরকম কিছু বলতে যাবো কেন? সেরকম কিছূই আমি কার্যনির্বাহী কমিটির সদস্যদের বলবো না।" তিনি না বললেও নিজ উদ্যোগে কার্যনির্বাহী কমিটির অনেক সদস্যই পদত্যাগ করবেন বলেও গুঞ্জন আছে। সেই প্রসঙ্গেই বিসিবির সহ-সভাপতি শাহ নুরুল কবীর শাহীন বলছেন,"নিয়মমাফিক বোর্ডের সভা হবে। এখানে অনেক এজেন্ডা থাকবে। আর এজেন্ডাতে পদত্যাগের বিষয় কখনোই থাকে না। পদত্যাগ করাটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার। যার ইচ্ছা হবে তিনি পদত্যাগ করবেন, আর যার হবে না তিনি করবেন না, ব্যস।" তার নিজের পদত্যাগ করার ইচ্ছা আছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন,"এব্যাপারে আমার কোনো বক্তব্য নেই।" একই প্রসঙ্গে বিসিবির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু বলছেন,"অন্যরা কে কী করবেন জানি না। তবে আমি পদত্যাগ করছি না।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এসবি/২২০০ঘ.