২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিভাগ্যে হার এড়ালো বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল

হার প্রায় নিশ্চিত হয়েই ছিল। তার পরও শ্রীলঙ্কায় ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল যে হার এড়াতে পেরেছে তার কারণ বৃষ্টি। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় নিয়ম অনুযায়ী দু'দলই পেয়েছে এক পয়েন্ট করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 03:28 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, ১৯ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- হার প্রায় নিশ্চিত হয়েই ছিল। তার পরও শ্রীলঙ্কায় ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল যে হার এড়াতে পেরেছে তার কারণ বৃষ্টি। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় নিয়ম অনুযায়ী দু'দলই পেয়েছে এক পয়েন্ট করে। আগের দিন একই মাঠে শ্রীলঙ্কান আমন্ত্রণমূলক একাদশকে প্রস্তুতি ম্যাচে হারিয়েছিল বাংলাদেশ জাতীয় দল। কিন্তু পুলিশ স্পোর্টস ক্লাব মাঠে বৃহষ্পতিবার ব্যাটিং ব্যর্থতার জন্য হারের প্রহরই গুণতে হচ্ছিল বাংলাদেশ যুব দলকে। আগে ব্যাট করে দারুণ সূচনাই হয়েছিল তাদের। একপর্যায়ে ২ উইকেটে ৮০ রান থেকে মাত্র ৩৭ ওভারে ১৩২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। অর্থাৎ ৫২ রানে শেষ আটটি উইকেট হারিয়েছে তারা। জবাব দিতে নামা শ্রীলঙ্কানরা ১৮ ওভারে ১ উইকেটে ৪৭ রান তোলার পর বৃষ্টি আর খেলা হতে দেয়নি। আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী কোনো ম্যাচের ফলাফল হতে হলে দু'দলের ইনিংসের কমপক্ষে ২০ ওভার শেষ হতে হবে। সেটা না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। শ্রীলঙ্কান ইনিংসের ২০ ওভার হয়ে গেলে অবশ্য শ্রেয়তর রানরেটে ম্যাচটা তারাই জিততো। কিন্তু বৃষ্টিভাগ্য বাংলাদেশের পক্ষে থাকায় এ যাত্রায় হার এড়ানো গেছে! বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১২৫ঘ.