টুয়েন্টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতে নতুন যুগ শুরু করতে চান শোয়েব
ওয়ানডের সর্বশেষ দুটো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টেই পাকিস্তানের পারফরম্যান্স হতাশাজনক । গত বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা এ বছরের বিশ্বকাপের কোনোটাতেই তারা প্রথম রাউন্ডের বাধা পেরোতে পারেনি। সে সব হতাশাকে পেছনে ফেলতে এখন প্রথম টুয়েন্টি-টুয়েন্টি বিশ্বকাপের দিকে তাকিয়ে শোয়েব মালিক । আগামী সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম রূপের বিশ্বকাপে শিরোপা জিতেই সব দুঃখ ভুলতে চাইছেন পাকিস্তানের নতুন অধিনায়ক। শুধু শিরোপা জয়ই নয়, তার লক্ষ্য টুর্নামেন্টে অপরাজিত থাকাও।