২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়কত্ব হারানোর পর ব্যাটিংয়ে সেই পুরনো হাবিবুল

নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর নিজের খেলাটা নিয়ে আরো মনযোগী হওয়ার ঘোষণা ছিল হাবিবুল বাশারের। ভবিষ্যত বলবে তিনি তাতে কতটা সফল। কিন্তু বুধবার কলম্বোয় শ্রীলঙ্কা-এ দলের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন হাবিবুল বুঝিয়ে দিয়েছেন নেহাতই কথার কথা ছিল না তা। প্রথম দিনশেষে হাবিবুল অপরাজিত ৬০ রানে। তার সঙ্গী আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদের রান ৭। আর বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ১৮৩; দিনে খেলা হয়েছে ৭৯ ওভার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 12:41 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

কলম্বো, ২০ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর নিজের খেলাটা নিয়ে আরো মনযোগী হওয়ার ঘোষণা ছিল হাবিবুল বাশারের। ভবিষ্যত বলবে তিনি তাতে কতটা সফল। কিন্তু বুধবার কলম্বোয় শ্রীলঙ্কা-এ দলের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন হাবিবুল বুঝিয়ে দিয়েছেন নেহাতই কথার কথা ছিল না তা। প্রথম দিনশেষে হাবিবুল অপরাজিত ৬০ রানে। তার সঙ্গী আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদের রান ৭। আর বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ১৮৩; দিনে খেলা হয়েছে ৭৯ ওভার। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন মোহাম্মদ আশরাফুল। দিনের ৭ম ওভারের প্রথম বলেই দাম্মিকা প্রসাদ তুলে নেন শাহরিয়ার নাফিসকে। চারটি বাউন্ডারিতে ১৬ রান করে জিহান মোবারকের তালুবন্দী হন শাহরিয়ার। জাভেদ ওমর-রাজিন সালেহ লাঞ্চ পর্যন্ত অবিচ্ছিন্ন থাকেন। ৫৫ রানের এই জুটি ভাঙ্গে জাভেদের রান আউটে। ৩৪ রান করেছেন তিনি। ৩ রান যোগ করার পর ফিরে যান রাজিনও। তার সংগ্রহ ২১। রাজিনকে এলবিডব্লু করেছেন বাহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। পরের দুটো উইকেটও তার। লাঞ্চের পর খেই হারানো বাংলাদেশকে এরপর ফিরিয়ে এনেছিলেন হাবিবুল-আশরাফুল জুটি। চতুর্থ উইকেটে ৭৫ রান তুলেছেন দুজন। ৩৭ রান করা আশরাফুলকে আউট করে সে ধারায় ছেদ টানেন রঙ্গনা। পরের বলে ফিরিয়ে দেন সাকিব আল হাসানকেও। শুরু থেকে শেষ পর্যন্ত স্বচ্ছন্দ হাবিবুল আর বিপদ হতে দেননি। অপরাজিত ৬০ রানের ইনিংসে ১৪৬টি বল খেলেছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক, বাউন্ডারি মেরেছেন ৫টি। বাংলাদেশ এ ম্যাচে বিশ্রাম দিয়েছে সহ-অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ রফিক ও মেহরাব হোসেন জুনিয়রকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৮২৫ঘ.