২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের কোচ হতে চান রাইট, তবে...

ভারত তাদের ইতিহাসে সেরা সাফল্য পেয়েছে সম্ভবত তার অধীনেই। জন রাইট কোচ আর সৌরভ গাঙ্গুলী অধিনায়ক --- ওই সময়ের দলের সঙ্গে তার আগের বা পরের ভারতীয় দলের তুলনা করলে কথাটা না মেনে পারা যাবে না। অবশ্য রেকর্ড তো দ্বিমত পোষণের সুযোগ বন্ধ করে বসেই আছে। তা সেই জন রাইট ভারত ছাড়ার পর থেকে একরকম বেকার! কোচ হিসেবে আর কোনো দলের সঙ্গে কাজ করেননি। তবে এবার বোধহয় করবেন। কোন দলের কোচ হবেন সেটা এখনো নিশ্চিত নয়, রাইট শুধু জানেন সুযোগ থাকলে নিজের দেশ নিউজিল্যান্ডের কোচ হতেই বেশি ভালো লাগবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2007, 10:22 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ক্রাইস্টচার্চ, ১২ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) -- ভারত তাদের ইতিহাসে সেরা সাফল্য পেয়েছে সম্ভবত তার অধীনেই। জন রাইট কোচ আর সৌরভ গাঙ্গুলী অধিনায়ক --- ওই সময়ের দলের সঙ্গে তার আগের বা পরের ভারতীয় দলের তুলনা করলে কথাটা না মেনে পারা যাবে না। অবশ্য রেকর্ড তো দ্বিমত পোষণের সুযোগ বন্ধ করে বসেই আছে। তা সেই জন রাইট ভারত ছাড়ার পর থেকে একরকম বেকার! কোচ হিসেবে আর কোনো দলের সঙ্গে কাজ করেননি। তবে এবার বোধহয় করবেন। কোন দলের কোচ হবেন সেটা এখনো নিশ্চিত নয়, রাইট শুধু জানেন সুযোগ থাকলে নিজের দেশ নিউজিল্যান্ডের কোচ হতেই বেশি ভালো লাগবে। ৮২ টেস্টে ১২টি সেঞ্চুরিসহ ৩৭ দশমিক ৮২ গড়ে ৫৩৩৪ রান আর ১৪৯ ওয়ানডেতে ১ টি সেঞ্চুরিসহ ২৬ দশমিক ৪৬ গড়ে ৩৮৯১ রান --- নিউজিল্যান্ডের ওপেনার হিসেবে জন রাইটের রেকর্ড বেশ ভালোই বলতে হবে। খেলা ছাড়ার পর সফল হলেন ভারতের কোচ হিসেবে। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের পর থেকে শুরু হয়েছে কোচের পদত্যাগ, শূন্য পদের জন্য কয়েকটি দলের হন্যে হয়ে নতুন কোচ খোঁজা। এ অবস্থায় রাইট কী করে চুপ করে বসে থাকেন! হেরাল্ড পত্রিকাকে নিউজিল্যান্ডের এই সাবেক অধিনায়ক জানিয়েছেন, কোচ হিসেবে স্বদেশে কাজ করার সুযোগ পেলে খুশিই হবেন,"নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে জড়িত হতে পারলে আমার ভালোই লাগবে, কারণ, আমার মনে হয় এখানে কাজ অসম্পূর্ণ রাখার মতো একটা ব্যাপার হয়ে আছে। নিউজিল্যান্ডের হয়ে আমি বেশ লম্বা একটা সময় খেলেছি। নিউজিল্যান্ডের ক্রিকেটের আমি বেশ অনুরাগী। রুটিরুজিতেও জড়িয়ে গেছে ক্রিকেট। তাই এখানে (নিউজিল্যান্ড) কোনো পর্যায়ে ভূমিকা রাখতে পারলে ভালোই লাগবে। তবে দেশের বাইরে কাজ করার সম্ভাবনাও আমি উড়িয়ে দিচ্ছি না।" অবশ্য জন রাইটের নিউজিল্যান্ড কোচ হওয়ার প্রশ্ন তো তখন উঠবে যখন জন ব্রেসওয়েল আর দায়িত্বে থাকবেন না। সেই সময় এখনো আসেনি। ব্রেসওয়েল আর নিউজিল্যান্ডের কোচ থাকছেন না --- এ কথা যেমন শোনা যাচ্ছে, তেমনি আছে অন্য একটি সম্ভাবনাও। ব্রেসওয়েলের সঙ্গে চুক্তিটা দু বছরের জন্য বাড়িয়েও নিতে পারে নিউজিল্যান্ড ক্রিকেট। মজার ব্যাপার হলো, নিজে দায়িত্ব পেতে আগ্রহী হলেও রাইট কিন্তু মনে করেন, কোচ হিসেবে ব্রেসওয়েল ভালোই করছেন এবং সে কারণে তার এখন কাজটা চালিয়ে যাওয়াই উচিত," দল নিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ওর (ব্রেসওয়েল) সঙ্গে আমার নানা বিষয়ে অনেকক্ষণ কথা হয়েছে। একটা ব্যাপার সব জায়গাতেই একরকম --- আপনি যদি কোচ হিসেবে ম্যাচ না জেতেন তাহলে চাকরি হারাবেন। বিশ্বকাপে অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচ ছাড়া নিউজিল্যান্ড তো বেশ ভালো খেলেছে। আমি আশা করি ও (ব্রেসওয়েল) কাজ চালিয়ে যাবে।" ক্রিকইনফো --- এর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসি/১৬১৬ ঘ.