২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবকে পেতে চাইছে নটিংহ্যামের একটি ক্লাব

বিশ্বকাপ ফুটবলে খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার জন্য মুখিয়ে থাকেন। কারণ সেখানে ভালো খেললেই ইউরোপিয়ান ক্লাব ফুটবলে লোভনীয় চুক্তির হাতছানি। ক্রিকেটের বিশ্বকাপ ক্রিকেটারদের সেরকম কিছূর স্বপ্ন দেখায় না যদিও। তবু ক্রিকেটের সেরা আসরে নিজের সেরাটা তারা ঠিকই ঢেলে দেন। যেমন ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে নিজেদের পারফরম্যান্স দিয়ে ব্যাপক আলোচিত হয়েছিলেন বাংলাদেশের তিন বাঁহাতি স্পিনার --- মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক এবং সাকিব আল হাসান। এদের মধ্যে থেকে কারো কারো চাহিদাও তৈরি হয়েছে ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটে। যেমন সাকিব। নটিংহ্যামশায়ারের একটি ক্লাব তাকে পেতে চাইছে। যার মাধ্যমে সাকিবের সঙ্গে যোগাযোগ করতে চাইছে ক্লাবটি, সেই মোহাম্মদ আশরাফুলই শুক্রবার জানিয়েছেন এই তথ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2007, 02:29 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, ৮ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- বিশ্বকাপ ফুটবলে খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার জন্য মুখিয়ে থাকেন। কারণ সেখানে ভালো খেললেই ইউরোপিয়ান ক্লাব ফুটবলে লোভনীয় চুক্তির হাতছানি। ক্রিকেটের বিশ্বকাপ ক্রিকেটারদের সেরকম কিছূর স্বপ্ন দেখায় না যদিও। তবু ক্রিকেটের সেরা আসরে নিজের সেরাটা তারা ঠিকই ঢেলে দেন। যেমন ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে নিজেদের পারফরম্যান্স দিয়ে ব্যাপক আলোচিত হয়েছিলেন বাংলাদেশের তিন বাঁহাতি স্পিনার --- মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক এবং সাকিব আল হাসান। এদের মধ্যে থেকে কারো কারো চাহিদাও তৈরি হয়েছে ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটে। যেমন সাকিব। নটিংহ্যামশায়ারের একটি ক্লাব তাকে পেতে চাইছে। যার মাধ্যমে সাকিবের সঙ্গে যোগাযোগ করতে চাইছে ক্লাবটি, সেই মোহাম্মদ আশরাফুলই শুক্রবার জানিয়েছেন এই তথ্য। যদিও ক্লাবটির নাম মনে করতে পারেননি বাংলাদেশ দলের নতুন অধিনায়ক,"আজ (শুক্রবার) বিকেলেই ইংল্যান্ড থেকে এক পাকিস্তানি ভদ্রলোক ফোন করেছিলেন। কী যেন নাম বললেন ক্লাবটার? মনে আসছে না। তবে তিনি নটিংহ্যামশায়ারের ওই ক্লাবটির এজেন্ট।" ওই ক্লাবটির আসলে এমন একজন বাঁহাতি স্পিনারকেই প্রয়োজন যার ব্যাটিং সামর্থ্যও আছে। বিশ্বকাপে রফিক আর রাজ্জাকও ভালো করেছেন। তবে ব্যাটিং যোগ্যতায় তাদের চেয়ে সাকিবকেই বেশি মনে ধরেছে নটিংহ্যামের ওই ক্লাবটির। আশরাফুল এর আগে লিভারপুল লিগে রেইনহিল ক্লাবের হয়ে খেলে এসেছেন। তাই তিনিই এখন বাংলাদেশের অন্য ক্রিকেটারদের সঙ্গে তাদের যোগাযোগ করিয়ে দেওয়ার সূত্রধর হয়ে গেছেন একরকম। নটিংহ্যামের ওই ক্লাবটির পাকিস্তানি এজেন্ট বাংলাদেশ অধিনায়ককে ফোন করেছিলেন এজন্যই। আশরাফুল তাকে সাকিবের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন বলেও প্রতিশ্র"তি দিয়েছেন। তিনি নিজেও কী আবারো লিভারপুল লিগে খেলতে যাচ্ছেন? "আরে না। রেইনহিলকে আগেই জানিয়ে দিয়েছি, এ বছর জাতীয় দলের হয়ে অনেক ব্যস্ত থাকতে হবে। তাই এবার আর যাওয়া হচ্ছে না"--- বললেন আশরাফুল। ব্যস্ততাটা সাকিবের জন্যও একই রকম হওয়ার কথা। তাহলে নটিংহ্যামের ক্লাবটির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পেলে সাড়া দেবেন কী করে এই অলরাউন্ডার? আশরাফুল জানাচ্ছেন,"এই ক্লাবটিও জানে যে এ বছর বাংলাদেশের অনেক ব্যস্ততা। তবু তারা নিজেরাই একটা সময় বের করেছে, যে সময়ে সাকিবের পক্ষে ইংল্যান্ডে খেলতে যাওয়া সম্ভব হতে পারে বলে মনে করছে ক্লাবটি। শ্রীলঙ্কা সফর শেষে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে মাসখানেকের একটা বিরতি আছে। ওই সময়েই সাকিবকে পেতে চাইছে তারা।" সেই সঙ্গে আশরাফুল আরো যোগ করেছেন,"তাকে (এজেন্টকে) বলেছি, কাল (শনিবার) প্র্যাকটিস আছে। সাকিবের সঙ্গে দেখা হবে সেখানে। তখন তাকে জিজ্ঞেস করে দেখবো। তাকে এজন্য কাল আরেকবার আমাকে ফোন করতে বলেছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০২১ ঘ.