২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি সভাপতির দায়িত্ব পেলেন রে মালি

পার্সি সনের মৃত্যুতে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সভাপতির পদটি ১১ দিন ধরে শূন্য। অবশেষে প্রয়াত সভাপতির শূন্যস্থান পূরণ করছেন তার দেশেরই একজন। আইসিসির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) সভাপতি রে মালিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 11:27 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

৭ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) -- পার্সি সনের মৃত্যুতে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সভাপতির পদটি ১১ দিন ধরে শূন্য। অবশেষে প্রয়াত সভাপতির শূন্যস্থান পূরণ করছেন তার দেশেরই একজন। আইসিসির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) সভাপতি রে মালিকে। পার্সি সনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত সভাপতি নিয়োগের প্রক্রিয়া শুরুর এক পর্যায়ে সিএসএ -- কে প্রার্থী মনোনয়নের দায়িত্ব দিয়েছিল আইসিসি। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সিএসএ সভাপতির পদ ছেড়ে আইসিসি সভাপতির অস্থায়ী দায়িত্ব নিয়েছেন রে মালি। ২০০৩ থেকে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সভাপতির দায়িত্ব পালন করা মালি নতুন দায়িত্বে থাকবেন আগামী বছর (২০০৮) অনুষ্ঠেয় আইসিসির বার্ষিক সম্মেলন পর্যন্ত। সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকাতেই হবে প্রথম টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ। তখনও আইসিসির সভাপতি থাকবেন -- এ কথা ভেবে রে মালি একটু বেশি গর্বিত," (আইসিসি সভাপতির ) এই দায়িত্বটা আমি দারুণ এক সম্মান এবং চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। খেলাটা যখন এমন চমৎকার অবস্থায় তখন দায়িত্ব নিতে পেরে নিজেকে আমার ভাগ্যবান মনে হচ্ছে। প্রথম আইসিসি টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। আমি চাই দক্ষিণ আফ্রিকার সবাই বেরিয়ে আসুক আর পুরো আয়োজনকে সার্থক করে তুলুক। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ছোট আঙ্গিকের এই ক্রিকেটের ব্যবহার খেলাটাকে এগিয়ে নেয়ার কার্যকর উপায়গুলোরই একটি।" ক্রিকইনফো --- এর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসি/১৭২২ ঘ.