ব্যাঙ্গালোর, ৭ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স) -- বৃটেনের ডেইলি মেইল পত্রিকার খবরে পাকিস্তানের ক্রিকেটাররা তো স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। পত্রিকাটি লিখেছে স্কটল্যান্ড ইয়ার্ড নাকি নিশ্চিত, উলমারের স্বাভাবিক মৃত্যু হয়েছে, তাকে খুন করা হয়নি। ইনজামামরা বলতে শুরু করেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উচিত এখন জ্যামাইকান পুলিশের বিপক্ষে ব্যবস্থা নেয়া। কিন্তু জ্যামাইকান পুলিশ এখনো পাকিস্তানের সাবেক কোচ উলমারের মৃত্যুকে স্বাভাবিক বলছে না, বরং বুধবার হত্যা - রহস্য উদঘাটনে সহায়ক কিছু নতুন তথ্য --- উপাত্ত হাতে পাওয়ার দাবি করেছে তারা।
বিশ্বকাপে পাকিস্তান আয়ারল্যান্ডের কাছে হেরে যাওয়ার পরদিন অর্থাৎ গত ১৮ মার্চ সকালে কিংস্টনের হোটেলে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় বব উলমারকে। হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয় তাকে। তারপর থেকে ইংল্যান্ডের সাবেক টেস্ট ব্যাটসম্যানের মৃত্যুকে হত্যাকান্ড মনে করেই রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে জ্যামাইকা পুলিশ। নানা সময় নানা কথা ডালপালা মেললেও রহস্যের কুল -- কিনারা হয়নি এখনো। তবে জ্যামাইকা পুলিশের কমিশনার লুসিও টমাস জানিয়েছেন রহস্য উদঘাটনে সহায়ক হতে পারে এমন তথ্য তারা স
bdnews24