২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোড়ালির চোট উপকারও করেছে ব্রেট লি’র!

ক্রিকেট কিংবা অন্য যে কোনো খেলায় খেলোয়াড়দের সবচেয়ে বড় ‘শত্র“’র নাম ইনজুরি। অথচ ব্রেট লির মুখে অন্য কথা। এই সময়ের অন্যতম দ্রুতগতির বোলারের ধারণা, গোড়ালির চোট এক দিক দিয়ে উপকারই করেছে তার! ইনজুরির চোট থেকে সেরে ওঠার জন্য করা অস্ত্রোপচার নাকি তার ক্যারিয়ারকে দীর্ঘায়িত করতে সাহায্য করবে অনেকখানি!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 08:04 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

গত ফেব্র“য়ারিতে নিউজিল্যান্ডে চ্যাপেল ---- হ্যাডলি সিরিজ শুরু হওয়ার ঠিক আগে প্র্যাকটিসের সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন ব্রেট লি। পরিনামে ঐ সিরিজ তো বটেই, খেলতে পারেননি বিশ্বকাপেও। রিকি পন্টিংয়ের দলের সঙ্গে হ্যাটট্রিক শিরোপা জয়ের আনন্দ উপভোগ করতে না পারার যন্ত্রণা হয়তো সারা জীবন পোড়াবে তাকে। সেই হতাশা আছে, থাকবে। তবে ব্রেট লির আশা, গোড়ালির অস্ত্রোপচার তার ক্যারিয়ারের মেয়াদ বাড়িয়ে দেবে অনেকটা,“বিশ্বকাপ মিস করার হতাশা শুরুতে একেবারে গ্রাস করে ফেলেছিল আমাকে। তারপর সেই হতাশাকে পেছনে ফেলার পর বুঝতে পারলাম এটা (অস্ত্রোপচার) অবশ্যই দীর্ঘ মেয়াদে সাহায্য করবে। আশা করি, আরো বছর দেড়েক বেশি খেলতে পারবো আমি।”

অস্ত্রোপচারটা কিভাবে সাহায্য করতে পারে, সে ব্যাখ্যাও দিয়েছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার,“এটা আমার পেশি ও হাড়কে সজীবতা দিয়েছে। আমি চাই জীবনের সবচেয়ে বেশি ফিটনেস উপভোগ করতে। এবং তা না করতে পারার কোনো কারণও নেই।”