২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাহলে কি হোয়াটমোর পাকিস্তানেই যাচ্ছেন?

ডেভ হোয়াটমোরের আগ্রহ ভারতের দিকে হলেও তাকে বোধহয় পাকিস্তানের কোচ হতেই দেখা যাবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2007, 12:58 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

বাংলাদেশের বিদায়ী কোচ শুধু জানিয়েছিলেন,পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেউ একজন তার সঙ্গে যোগাযোগ করেছেন। তবে বিষয়টি চূড়ান্ত পরিণতির দিকে যেতে পারে এমন আভাষ তার কথায় একেবারেই ছিল না। নাসিম আশরাফের কথায় সেরকম একটা ইঙ্গিতই পাওয়া গেল। বৃহস্পতিবার পিসিবি চেয়ারম্যান বলেছেন পাকিস্তান দলকে সাফল্যের ধারায় ফেরানোর দায়িত্ব হোয়াটমোরকে দিতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা, “ পিসিবি হোয়াটমোরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। যখনই চূড়ান্ত কিছু হবে, সঙ্গে সঙ্গেই তা সবাইকে জানিয়ে দেয়া হবে।”