ওয়ানডেতে বাংলাদেশ-ভারত : পরিসংখ্যানের আলোকে
ভারতের বিপক্ষে বিভিন্ন টুর্নামেন্ট মিলিয়ে এর আগে ১৫টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, তবে পুর্ণাঙ্গ সিরিজ খেলেছে একটাই।
২০০৪ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত সেই সিরিজ থেকেই আসলে বদলে গেছে বাংলাদেশ-ভারত সিরিজের পরিসংখ্যান। ওই সিরিজের প্রথম ম্যাচে প্রথমবার ভারতের বিপক্ষে দুশ ছাড়ানো স্কোর গড়েছিল বাংলাদেশ, হেরে যাওয়া ১৩টি ম্যাচের মধ্যে ওই ম্যাচটাতেই ব্যবধান ছিল সবচেয়ে ছোট, মাত্র ১১ রানের। তার পরের ম্যাচেই ভারতের বিপক্ষে প্রথম জয়টা পেয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচে ভারত ৩৪৮ রানের পাহাড় গড়েছিল ঠিকই, কিন্তু ওই ম্যাচেও দ্বিপাক্ষিক সিরিজের বিচারে দুটি অর্জন ছিল বাংলাদেশের জন্য, ভারতের বিপক্ষে এখন পর্যন্ত সবচেয়ে বড় দলীয় স্কোর ২৫৭/৯ আর সবচেয়ে বড় ব্যক্তিগত স্কোর রাজিন সালেহর ৮২। তারপর আর একটাই ম্যাচ খেলেছে দুদল, বিশ্বকাপের সেই ম্যাচেও জয় বাংলাদেশেরই! বাংলাদেশ-ভারত আরেকটি ওয়ানডে সিরিজ শুরুর আগে চোখ বুলিয়ে নেওয়া যাক পরিসংখ্যানের আরো খুঁটিনাটি অনেক কিছুতেই।
বাংলাদেশ-ভারত ওয়ানডে : সিরিজ/টুর্নামেন্টভিত্তিক ফল
বছর টুর্নামেন্ট ভেন্যু ম্যাচ বাংলাদেশ জয়ী ভারত জয়ী
১৯৮৮ এশিয়া কাপ বাংলাদেশ ১ ০ ১
১৯৯০ এশিয়া কাপ ভারত ১ ০ ১
১৯৯৪ এশিয়া কাপ শারজা ১ ০ ১
১৯৯৭ এশিয়া কাপ শ্রীলঙ্কা ১ ০ ১
১৯৯৮ ইন্ডিপেনডেন্ট কাপ বাংলাদেশ ১ ০ ১
১৯৮৮ কোকাকোলা কাপ ভারত ২ ০ ২
২০০০ এশিয়া কাপ বাংলাদেশ ১ ০ ১
২০০৩ টিভিএস কাপ বাংলাদেশ ২ ০ ২
২০০৪ এশিয়া কাপ শ্রীলঙ্কা ১ ০ ১
২০০৪ ওয়ানডে সিরিজ বাংলাদেশ ৩ ১ ২
২০০৭ বিশ্বকাপ ও. ইন্ডিজ ১ ১ ০
মোট বাংলাদেশে ৮ ১ ৭
মোট ভারতে ৩ ০ ৩
মোট নিরপেক্ষ ভেন্যুতে ৪ ১ ৩
সর্বমোট ১৫ ২ ১৩
সর্বোচ্চ দলগত স্কোর :
বাংলাদেশে পক্ষে : ২৫৭/৯, ঢাকা, তৃতীয় ওয়ানডে, ২০০৪
ভারতের পক্ষে : ৩৪৮/৫, ঢাকা, তৃতীয় ওয়ানডে, ২০০৪
সর্বনিম্ন দলগত স্কোর :
বাংলাদেশে পক্ষে : ৭৬, ঢাকা, টিভিএসকাপ, ২০০৩
ভারতের পক্ষে : ১৯১, পোর্ট অফ স্পেন, বিশ্বকাপ, ২০০৭
সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর :
বাংলাদেশে পক্ষে : ৮২, রাজিন সালেহ, ঢাকা, তৃতীয় ওয়ানডে, ২০০৪
ভারতের পক্ষে : ১৩৫ অপ., সৌরভ গাঙ্গুলী, ঢাকা, এশিয়া কাপ, ২০০০
সর্বোচ্চ জুটি :
বাংলাদেশে পক্ষে : ১০৯ (পঞ্চম উইকেটে), আমিনুল ইসলাম ও খালেদ মাহমুদ, ঢাকা, ইন্ডিপেনডেন্স কাপ, ১৯৯৮
ভারতের পক্ষে : ১৫৪ (দ্বিতীয় উইকেটে), সৌরভ গাঙ্গুলী ও শচীন টেন্ডুলকার, কলম্বো, এশিয়া কাপ, ২০০৪
সেরা বোলিং :
বাংলাদেশে পক্ষে : ৪/৩৮, মাশরাফি বিন মর্তুজা, পোর্ট অফ স্পেন, বিশ্বকাপ, ২০০৭
ভারতের পক্ষে : ৫/২৩, জাভাগাল শ্রীনাথ, ঢাকা, ইন্ডিপেনডেন্স কাপ, ১৯৯৮
ক্যারিয়ারে সবচেয়ে বেশি রান :
বাংলাদেশে পক্ষে : আমিনুল ইসলাম, ৮ ম্যাচে ২৭৭ রান, গড় ৪৬.১৬, সর্বোচ্চ ৭০
ভারতের পক্ষে : সৌরভ গাঙ্গুলী, ১০ ম্যাচে ৪৫৯ রান, গড় ৫৭.৩৭, সর্বোচ্চ ১৩৫ অপ.
ক্যারিয়ারে সবচেয়ে বেশি উইকেট :
বাংলাদেশে পক্ষে : মোহাম্মদ রফিক, ১২ ম্যাচে ১৫ উইকেট, গড় ৩১.৯৩
ভারতের পক্ষে : অজিত আগারকার, ৮ ম্যাচে ১৬ উইকেট, গড় ১৭.৯৩
