২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোখ রাঙ্গাচ্ছে বৃষ্টির আশঙ্কা

অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা বিশ্বকাপ ফাইনালকে চোখ রাঙ্গাচ্ছে বৃষ্টির আশঙ্কা। আবহাওয়ার পূর্বাভাষ বলছে, বিশ্বকাপ ফাইনালের এই দিনে আকাশ ঢাকা পড়ে যেতে পারে মেঘের চাদরে, হতে পারে বৃষ্টি। তবে তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2007, 05:57 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

Yahoo.com-এর আবহাওয়া পূর্বাভাষও প্রায় একইরকম। সেখানে বলা হয়েছে, শনি ও রোববার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, সেই সঙ্গে হালকা বৃষ্টিও হতে পারে। তাদের হিসেবে, দুদিনই সর্বনিম্ন ২৬ এবং সর্বোচ্চ ৩০ সেলসিয়াস থাকতে পারে তাপমাত্রা।

ফাইনালের জন্য অবশ্য রোববারকে ‘রিজার্ভ ডে’ হিসেবে রাখা হয়েছে। তবে বৃষ্টির আসা যাওয়ার মধ্যে শনিবার ম্যাচ এগিয়ে গেলে ডাকওয়ার্থ-লুইস তত্ব প্রভাবিত করতে পারে ফাইনালকে।

গত দু সপ্তাহ ধরেই ব্রিজটাউনে বৃষ্টি নেই। উজ্জ্বল সূর্য প্রতিদিন আলোকিত করছে শহরটাকে। কোনো ম্যাচে বাধা হয়ে দাাঁড়ায়নি বৃষ্টি। এখন পর্যন্ত কেবল সুপার এইটে একটি ম্যাচই বৃষ্টির কারণে গড়িয়েছিল দ্বিতীয় দিনে। সেটি হয়েছিল অ্যান্টিগায়, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যে।