ওয়ানডে থেকে কুম্বলের অবসর
আগেই ইঙ্গিত দিয়েছিলেন বিশ্বকাপই হবে তার শেষ ওয়ানডে টুর্নামেন্ট। ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরে শুক্রবার প্রত্যাশা মতোই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেন অনিল কুম্বলে।
৩৬ বছর বয়সী এই লেগ স্পিনার ২৭১টি ওয়ানডে খেলে ৩৩৭ উইকেট নিয়েছেন। ওয়ানডের সেরা বোলারদের তালিকায় সপ্তম স্থানে থাকা কুম্বলে অবশ্য টেস্টে খেলা চালিয়ে যাবেন বলেই ঘোষণা দিয়েছেন।
