২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে ফের পণ্ড ভারতের প্রস্তুতি

আগের দিন তাও ৩৮ ওভার সম্ভব হয়েছিল খেলা। শুক্রবার বরাদ্দ জুটেছে মাত্র ১০ ওভার! ভিক্টোরিয়ার বিপক্ষে ভারতের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনটাও ভেস্তে দিয়েছে বৃষ্টি। মেলবোর্নের জাংশন ওভালের এই ম্যাচে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৩৩ রান। ৫৯ রান করে আউট হয়েছেন সৌরভ গাঙ্গুলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2007, 08:44 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

মেলবোর্ন, ২১ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগের দিন তাও ৩৮ ওভার সম্ভব হয়েছিল খেলা। শুক্রবার বরাদ্দ জুটেছে মাত্র ১০ ওভার! ভিক্টোরিয়ার বিপক্ষে ভারতের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনটাও ভেস্তে দিয়েছে বৃষ্টি। মেলবোর্নের জাংশন ওভালের এই ম্যাচে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৩৩ রান। ৫৯ রান করে আউট হয়েছেন সৌরভ গাঙ্গুলী। ভিক্টোরিয়ার পেসার অ্যালান ওয়াইজের চতুর্থ শিকার তিনি। রাহুল দ্রাবিড় অপরাজিত আছেন ৩৮ রানে। তার সঙ্গী যুবরাজ সিংয়ের রান ৬। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৪৪০ঘ.