২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঠিন এক লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ভারত

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়! সুকঠিন ও বিস্ময়কর ব্যাপারটা যে সর্বশেষ কবে হয়েছিল ক্রিকেটপ্রেমীদের তা এখন ভুলে যাওয়ার দশা। সেই ১৯৯২-'৯৩ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজয়ের পর স্বদেশে আর কখনো টেস্ট সিরিজে হারেনি অস্ট্রেলীয়রা। প্রায় অসম্ভব এক স্বপ্ন নিয়ে তাই মঙ্গলবার মেলবোর্নে পৌঁছালো ভারত। তবে লক্ষ্যটা যতই কঠিন হোক না কেন, রিকি পন্টিংয়ের দলের বিপক্ষে চার টেস্টের সিরিজে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতের অধিনায়ক অনিল কুম্বলে। তার ধারণা অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের স্পিন-দুর্বলতা এই সিরিজে ভাল ভাবেই কাজে লাগাতে পারবে 'টিম ইন্ডিয়া'। দলের অভিজ্ঞ ব্যাটিং লাইনআপের ওপরেও তার অগাধ বিশ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2007, 03:59 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

মেলবোর্ন, ১৮ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়! সুকঠিন ও বিস্ময়কর ব্যাপারটা যে সর্বশেষ কবে হয়েছিল ক্রিকেটপ্রেমীদের তা এখন ভুলে যাওয়ার দশা। সেই ১৯৯২-'৯৩ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজয়ের পর স্বদেশে আর কখনো টেস্ট সিরিজে হারেনি অস্ট্রেলীয়রা। প্রায় অসম্ভব এক স্বপ্ন নিয়ে তাই মঙ্গলবার মেলবোর্নে পৌঁছালো ভারত। তবে লক্ষ্যটা যতই কঠিন হোক না কেন, রিকি পন্টিংয়ের দলের বিপক্ষে চার টেস্টের সিরিজে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতের অধিনায়ক অনিল কুম্বলে। তার ধারণা অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের স্পিন-দুর্বলতা এই সিরিজে ভাল ভাবেই কাজে লাগাতে পারবে 'টিম ইন্ডিয়া'। দলের অভিজ্ঞ ব্যাটিং লাইনআপের ওপরেও তার অগাধ বিশ্বাস। ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হবে প্রথম টেস্ট। পরের টেস্টের ভেন্যু সিডনি। শেন ওয়ার্ন অবসরে, স্টুয়ার্ট ম্যাকগিলও অন্তত প্রথম দুই টেস্ট মিস করবেন কব্জিতে অস্ত্রোপচারের কারণে। আর তাই কুম্বলের ধারণা, "উইকেট স্পিনারদের সাহায্য করলে আমরা অবশ্যই সুবিধা পাবো। মেলবোর্ন ও সিডনিতে (বল) টার্ন করলে তা আমাদের সাহায্য করবেই।" টেন্ডুলকার-সৌরভ-দ্রাবিড়-লক্ষ্মণ সমৃদ্ধ ব্যাটিং লাইনআপকেও দলের জন্য বড় এক সুবিধা বলে মনে করছেন তিনি, "অস্ট্রেলিয়ায় আমাদের সর্বশেষ সফরে সম্ভবত বেশিরভাগ সিনিয়র ক্রিকেটারই এসেছিল। তাই বিজয়ীর বেশে (দেশে) প্রত্যাবর্তন খুবই জরুরী (আমাদের জন্য)। তবে এখানে এসে খুব বেশি মানুষ জয় নিয়ে ফিরতে পারেনি। আমরা সবাই জানি অস্ট্রেলিয়া খুবই কঠিন প্রতিপক্ষ। যদিও আমিও মনে করি মাঠে নেমে সেরাটা ঢেলে দেয়ার মতো অভিজ্ঞতা ও মান দুটোই আছে আমাদের।" আরেকটি ব্যাপারেও দলকে এগিয়ে রাখতে আগ্রহী ভারতের নতুন টেস্ট অধিনায়ক। ইংল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে দুটো টেস্ট সিরিজ জিতে ভারত নিজেদের ভালো ভাবে প্রস্তুত করে নিলেও সে তুলনায় অস্ট্রেলিয়ার প্রস্তুতি কমই বলা যায়। গত মৌসুমে অ্যাশেজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর মাত্র দুটো টেস্ট খেলারই সুযোগ পেয়েছে পন্টিংয়ের দল --- গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে। এ জায়গাতেই দলকে এগিয়ে রাখছেন কুম্বলে, "যথেষ্ট ক্রিকেট খেলুক বা না খেলুক, অস্ট্রেলিয়া সব সময়ই এক কঠিন দল। তবে এই ক্ষেত্রে আমরা এবার ভাল ভাবেই প্রস্তুত।" ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২১৪৮ঘ.