২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচটাকে গুরুত্বের সঙ্গেই নিচ্ছে বাংলাদেশ

২৬ ডিসেম্বর ওয়ানডে সিরিজ শুরুর আগেই ডেনিয়েল ভেট্টোরির সঙ্গে দেখা হয়ে যেতে পারতো বাংলাদেশের। রোববার হ্যামিল্টনের সেডন পার্কে একদিনের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যে নর্দার্ন নাইটস, তার নিয়মিত অধিনায়ক ভেট্টোরিই। তবে নিউজিল্যান্ড অধিনায়ক এখন আছেন অস্ট্রেলিয়ায়। সেখানে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড খেলছে তিন ম্যাচের 'চ্যাপেল-হ্যাডলি' ওয়ানডে সিরিজ। ভেট্টোরির অনুপস্থিতিতে তাই বাংলাদেশের বিপক্ষে ১৬ ও ১৮ ডিসেম্বরের ম্যাচ দুটোর জন্য নর্দার্ন নাইটসের অধিনায়ক করা হয়েছে জেমস মার্শালকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2007, 04:23 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ১৫ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ২৬ ডিসেম্বর ওয়ানডে সিরিজ শুরুর আগেই ডেনিয়েল ভেট্টোরির সঙ্গে দেখা হয়ে যেতে পারতো বাংলাদেশের। রোববার হ্যামিল্টনের সেডন পার্কে একদিনের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যে নর্দার্ন নাইটস, তার নিয়মিত অধিনায়ক ভেট্টোরিই। তবে নিউজিল্যান্ড অধিনায়ক এখন আছেন অস্ট্রেলিয়ায়। সেখানে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড খেলছে তিন ম্যাচের 'চ্যাপেল-হ্যাডলি' ওয়ানডে সিরিজ। ভেট্টোরির অনুপস্থিতিতে তাই বাংলাদেশের বিপক্ষে ১৬ ও ১৮ ডিসেম্বরের ম্যাচ দুটোর জন্য নর্দার্ন নাইটসের অধিনায়ক করা হয়েছে জেমস মার্শালকে। এই ম্যাচ স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় সকাল সাতটা) শুরু হওয়ার কথা। দু'দলই ম্যাচে ১২ জন খেলোয়াড়কে মাঠে নামাতে পারবে। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট প্রস্তুতি ম্যাচের ১২ জন খেলোয়াড়ের নামও জানিয়ে দিয়েছে। ওপেনার জাভেদ ওমর, মেহরাব হোসেন জুনিয়র এবং পেসার নাজমুল হোসেনকে রাখা হয়েছে ১২ জনের বাইরে। ২৩ ডিসেম্বর সিডর দুর্গতদের সাহায্যার্থে হ্যামিল্টনেই নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে টুয়েন্টি টুয়েন্টি ম্যাচের আগে বাংলাদেশ তাদের তৃতীয় প্রস্তুতি ম্যাচটি খেলবে অকল্যান্ড এইসেস এর সঙ্গে। এই তিনটি একদিনের প্রস্তুতি ম্যাচ থেকেই ওয়ানডে সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স সম্পর্কে কিছুটা আভাস পাওয়া যাবে। তবে প্রস্তুতি ম্যাচও বেশ সিরিয়াসলিই খেলতে নামছে মোহাম্মদ আশরাফুলের দল। শনিবার নেটে অন্যান্য দিনের তুলনায় বেশ লম্বা সময় কাটিয়েছেন ব্যাটসম্যান এবং বোলাররা। প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ১২ জন : তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, আফতাব আহমেদ, মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), তুষার ইমরান, সাকিব আল হাসান, ফরহাদ রেজা, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা (সহ-অধিনায়ক), আব্দুর রাজ্জাক, সৈয়দ রাসেল এবং শাহাদাত হোসেন রাজীব। টাইগারক্রিকেট ডটকম-এর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০২০ঘ.