২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখন টেস্ট ব্যাটসম্যান হতে চান যুবরাজ

বেশ কয়েক বছর ধরে ওয়ানডেতে তিনি ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান। অথচ টেস্ট ক্রিকেটে একাদশে সুযোগই হয় না যুবরাজ সিংয়ের। চার বছর আগে টেস্ট অভিষেক হলেও এখন পর্যন্ত মাত্র ২০টি টেস্ট খেলার সুযোগ হয়েছে তার। তবে পাকিস্তানের বিপক্ষে বেঙ্গালুরু টেস্টে ১৬৯ রানের দুর্দান্ত এক ইনিংস টেস্ট ক্যারিয়ার নিয়ে আবার আশায় বুক বেধেছেন যুবরাজ। তার বিশ্বাস অস্ট্রেলিয়ায় আসন্ন সফরটা দলের পাশাপাশি নিজের জীবনেও বয়ে আনবে সাফল্যের বারতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2007, 03:08 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

নয়াদিল্লী, ভারত, ১৫ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বেশ কয়েক বছর ধরে ওয়ানডেতে তিনি ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান। অথচ টেস্ট ক্রিকেটে একাদশে সুযোগই হয় না যুবরাজ সিংয়ের। চার বছর আগে টেস্ট অভিষেক হলেও এখন পর্যন্ত মাত্র ২০টি টেস্ট খেলার সুযোগ হয়েছে তার। তবে পাকিস্তানের বিপক্ষে বেঙ্গালুরু টেস্টে ১৬৯ রানের দুর্দান্ত এক ইনিংস টেস্ট ক্যারিয়ার নিয়ে আবার আশায় বুক বেধেছেন যুবরাজ। তার বিশ্বাস অস্ট্রেলিয়ায় আসন্ন সফরটা দলের পাশাপাশি নিজের জীবনেও বয়ে আনবে সাফল্যের বারতা। সাফল্য পেতে উদগ্রীব যুবরাজ তাই প্র্যাকটিসে নিমগ্ন এখন। অস্ট্রেলিয়ার ফাস্ট ও বাউন্সি উইকেটের সঙ্গে মানিয়ে নিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তিনি। পরিশ্রমের ধরণটাও জানালেন নিজেই, "অস্ট্রেলীয় উইকেটের পেস ও বাউন্সের সঙ্গে অভ্যস্ত হয়ে ওঠার লক্ষ্যে এই মুহূর্তে শক্ত প্লাস্টিক ও সিন্থেটিক বল দিয়ে আমি প্র্যাকটিস করছি। যেভাবে বল মারছি তাতে আমি বেশ আনন্দিতই। মোট কথা ভালো টেস্ট ব্যাটসম্যান হওয়ার জন্য আরো বেশি মনযোগী হওয়ার সময় এসেছে আমার সামনে।" ভারতের তারকাসমৃদ্ধ মিডল অর্ডারের জন্যই টেস্ট ক্রিকেটে তিনি অনিয়মিত। কিন্তু সুযোগ পেলে যুবরাজও যে একজন সফল টেস্ট ব্যাটসম্যান হতে পারতেন তার প্রমাণ তো বেঙ্গালুরুতেই দেখা গেলো। আগের দুই টেস্টে সুযোগ পাননি। শেষ টেস্টে সেটা এলো শচীন টেন্ডুলকারের ইনজুরির সৌজন্যে। আর সুযোগ পেয়েই ১৬৯ রান করে দুমড়ে-মুচড়ে দিলেন পাকিস্তানের বোলিং আক্রমণকে। পাকিস্তানে ভারতের গত দুটো সফরেও টেস্টে সেঞ্চুরি করেছিলেন যুবরাজ। বেঙ্গালুরুতে ১৬৯ রান করায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে তার একাদশে থাকার সম্ভাবনা বেশ জোরালো। যদিও একটা সমস্যা আছেই। চার টেস্টের সিরিজ শুরু হওয়ার আগে মাত্র একটা প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ভারত। যুবরাজ অবশ্য এটাকে সমস্যা হিসাবে মানতে নারাজ, "আন্তর্জাতিক ক্রিকেটে আপনাকে যে কোনো কন্ডিশনে খেলার জন্য প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে পাকিস্তানের বিপক্ষে সিরিজটা আমরা নিচু ও ধীরগতির উইকেটে খেলেছি। তবে অস্ট্রেলিয়ার দ্রুতগতির উইকেটের জন্যও আমরা প্রস্তুত।" ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১০০ঘ.