ঢাকা, ২ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- পাকিস্তান সফরে অবশেষে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। প্রথম দুটো ওয়ানডেতে শোচনীয় হারের পর তৃতীয় ম্যাচে তারা ২৪ রানের জয় পেয়েছে পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে।
টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৩১ রান তোলে সোহরাওয়ার্দী শুভর দল। সর্বোচ্চ ৬৮ রান করেন নাসির হোসেন। ফিফটি করেছেন মাহমুদুল হাসানও (৫২)। রনি তালুকদার ২৪, মার্শাল আইয়ুব ১৮ এবং সোহরাওয়ার্দী ২২ রান করেন। জবাবে ৪৮.১ ওভারে পাকিস্তানকে ২০৭ রানে অলআউট করে দেওয়ায় অধিনায়ক সোহরাওয়ার্দী শুভর বাঁ হাতি স্পিনের দারুণ ভূমিকা। ৩ উইকেটে নিয়েছেন তিনি। এছাড়া দুটো করে উইকেট পেয়েছেন রুবেল ও মাহমুদুল হাসান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৩০ঘ.
bdnews24