২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শোয়েব মালিককে নিয়ে দুশ্চিন্তায় পাকিস্তান

শোয়েব মালিককে নিয়ে এখনো সংশয় কাটেনি পাকিস্তানের। সংশয়টা শুক্রবার থেকে শুরু হতে যাওয়া কলকাতা টেস্টে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে। সোমবার দিল্লী টেস্ট শেষে ফুটবল খেলতে গিয়ে গোড়ালিতে ব্যথা পেয়েছিলেন পাকিস্তান অধিনায়ক। ইনজুরি থেকে মালিক এখনো সেরে ওঠেননি বলেই পাকিস্তান দল ভীষণ দুশ্চিন্তায়। >> মালিককে কঠোর হতে উপদেশ দিলেন আফ্রিদি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2007, 03:47 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

কলকাতা, ২৮ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শোয়েব মালিককে নিয়ে এখনো সংশয় কাটেনি পাকিস্তানের। সংশয়টা শুক্রবার থেকে শুরু হতে যাওয়া কলকাতা টেস্টে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে। সোমবার দিল্লী টেস্ট শেষে ফুটবল খেলতে গিয়ে গোড়ালিতে ব্যথা পেয়েছিলেন পাকিস্তান অধিনায়ক। ইনজুরি থেকে মালিক এখনো সেরে ওঠেননি বলেই পাকিস্তান দল ভীষণ দুশ্চিন্তায়। সোমবার তিনি ব্যথা পাওয়ার পর স্ক্যান রিপোর্ট দেখে বেশ আশাবাদী হয়ে উঠেছিল পাকিস্তান দলের ম্যানেজমেন্ট। কিন্তু বুধবারও গোড়ালিতে বিশাল ব্যান্ডেজ থাকায় আশার পরিবর্তে অধিনায়ককে নিয়ে এখন তারা শঙ্কিত। মালিক এদিন প্র্যাকটিসেও অংশ নিতে পারেননি। পাকিস্তান দলের ম্যানেজার তালাত আলী জানিয়েছেন, "তার গোড়ালির ইনজুরির চিকিৎসা চলছে। সেরে উঠতে সময় লাগবে। আগামীকাল (বৃহস্পতিবার) তার ফিটনেস টেস্ট নেয়া হবে।" তবে আরেক 'শোয়েব' অর্থাৎ শোয়েব আখতারকে নিয়ে এ মুহূর্তে অনেকটাই নির্ভার পাকিস্তান। ভাইরাস সংক্রমণ থেকে জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার কলকাতার একটি হাসপাতালে ভর্তি হওয়া 'পিন্ডি এক্সপ্রেস' বেশ দ্রুতই সেরে উঠছেন। এই গতি-তারকার অসুস্থতা সম্পর্কে সমর্থকদের মনে আশার বাণীই শুনিয়েছেন তালাত আলী, "সে ভাল ভাবেই সেরে উঠছে। আশা করি আগামীকাল সে প্র্যাকটিস করতে পারবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯১০ঘ.