২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গতদের সাহায্যার্থে মাস্টার্স ক্রিকেট আয়োজনের পরিকল্পনা বিসিবির

প্রচলিত বাংলায় বললে 'বুড়োদের ক্রিকেট'। মানে ক্রিকেটকে বিদায় জানানো ক্রিকেটারদের নিয়ে দল গড়ে মাস্টার্স ক্রিকেট বিশ্বের আনাচে-কানাচে আয়োজিত হচ্ছে বহুদিন। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) তেমন একটা ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে। ঘূর্ণিদুর্গতদের সাহায্যার্থে তহবিল থেকে ১০ লাখ টাকা দিয়েই দায়িত্ব শেষ বলে মনে করছে না দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 03:34 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ঢাকা, ২৭ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- প্রচলিত বাংলায় বললে 'বুড়োদের ক্রিকেট'। মানে ক্রিকেটকে বিদায় জানানো ক্রিকেটারদের নিয়ে দল গড়ে মাস্টার্স ক্রিকেট বিশ্বের আনাচে-কানাচে আয়োজিত হচ্ছে বহুদিন। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) তেমন একটা ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে। ঘূর্ণিদুর্গতদের সাহায্যার্থে তহবিল থেকে ১০ লাখ টাকা দিয়েই দায়িত্ব শেষ বলে মনে করছে না দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। দুর্গতদের আরো আর্থিক সাহায্য দিতে চায় তারা। সেজন্যই ঢাকায় আয়োজন করতে চাইছে এশিয়ান মাস্টার্স ইলেভেন বনাম বাংলাদেশ মাস্টার্স ইলেভেনের একটা ম্যাচ। যা থেকে আয়ের পুরোটাই যাবে দুর্গতদের তহবিলে। সোমবারের বোর্ড সভায় এই ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু। অবশ্য এই ম্যাচ আয়োজনের সম্ভাব্য তারিখটা এখনই জানাতে পারছেন না তিনি, "এটা এখনো পরিকল্পনার পর্যায়ে। তাই বলা যাচ্ছে না কখন আমরা এটা আয়োজন করতে পারবো। কারণ এই ম্যাচে খেলার জন্য আমরা ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার ৩৫ বছরের বেশি বয়সী খ্যাতিমান সাবেক ক্রিকেটারদের আমন্ত্রণ জানাবো। তাদের কয়জনকে পাওয়া যাবে কিংবা আদৌ পাওয়া যাবে কিনা, পরিকল্পনার শুরুতেই তো আর এসব আমাদের জানা নেই। অতএব মাস্টার্স ক্রিকেটের আয়োজন চূড়ান্ত হতে কিছুটা সময় তো লাগবেই।" লিপু জানিয়েছেন, বোর্ড সভায় এ সংক্রান্ত দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবির কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানীকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৩৫ঘ.