২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় হার দিয়ে শুরু অনুর্ধ্ব-১৯ দলের ওয়ানডে সিরিজ

সফরের একমাত্র চারদিনের ম্যাচটিতে ড্র করলেও ওয়ানডে সিরিজ খুব বাজেভাবেই শুরু করেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটাতে তাদের বড় হারের লজ্জায় ডুবিয়েছে পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দল। হায়দরাবাদের নিয়াজ স্টেডিয়ামে সোমবার তারা হেরেছে ১৪৪ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 04:08 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, ২৬ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- সফরের একমাত্র চারদিনের ম্যাচটিতে ড্র করলেও ওয়ানডে সিরিজ খুব বাজেভাবেই শুরু করেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটাতে তাদের বড় হারের লজ্জায় ডুবিয়েছে পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দল। হায়দরাবাদের নিয়াজ স্টেডিয়ামে সোমবার তারা হেরেছে ১৪৪ রানে। আগে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ২৫৭ রান। রনি ইসলাম ৩২ রানে ৩ উইকেট নেন। মাহমুদুল হাসান ও নাসির আহমেদ নেন দুটো করে উইকেট। জবাবে ২৯.৫ ওভারে মাত্র ১১৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ২১ রান করেন নাসির। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২০৫ঘ.