২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যাকস-হাসির সেঞ্চুরিতে শক্ত অবস্থানে অস্ট্রেলিয়া

জাস্টিন ল্যাঙ্গারের অবসরের পর তার শূন্য স্থান পূরণ নিয়ে কিছুটা হলেও সংশয়ে ছিল অস্ট্রেলিয়া। শুক্রবার থেকে হোবার্টে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনেই তাদের সেই সংশয় দূর হয়ে যাওয়ার কথা। প্রথম টেস্টে সেঞ্চুরি করা ফিল জ্যাকসের ব্যাট আবার ঝলসে উঠে আক্ষেপে পুড়িয়েছে শ্রীলঙ্কাকে। এই বাঁহাতি ওপেনারের ১৫০ রানের দারুণ এক ইনিংসের সঙ্গে মাইকেল হাসিও সেঞ্চুরি করায় যথারীতি হোবার্ট টেস্টের প্রথম দিনে চালকের আসনে বিশ্ববিজয়ীরা। দিনশেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৩২৯ রান। হাসি ব্যাট করছেন ১০১ রান নিয়ে, সঙ্গে থাকা মাইকেল ক্লার্ক ৮ রানে অপরাজিত। এক উইকেট নেয়ায় শেন ওয়ার্নের বিশ্ব রেকর্ড ভাঙ্গতে মুত্তিয়া মুরালিধরনের প্রয়োজন আরো ৬ উইকেটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2007, 01:28 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

হোবার্ট, ১৬ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-জাস্টিন ল্যাঙ্গারের অবসরের পর তার শূন্য স্থান পূরণ নিয়ে কিছুটা হলেও সংশয়ে ছিল অস্ট্রেলিয়া। শুক্রবার থেকে হোবার্টে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনেই তাদের সেই সংশয় দূর হয়ে যাওয়ার কথা। প্রথম টেস্টে সেঞ্চুরি করা ফিল জ্যাকসের ব্যাট আবার ঝলসে উঠে আক্ষেপে পুড়িয়েছে শ্রীলঙ্কাকে। এই বাঁহাতি ওপেনারের ১৫০ রানের দারুণ এক ইনিংসের সঙ্গে মাইকেল হাসিও সেঞ্চুরি করায় যথারীতি হোবার্ট টেস্টের প্রথম দিনে চালকের আসনে বিশ্ববিজয়ীরা। দিনশেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৩২৯ রান। হাসি ব্যাট করছেন ১০১ রান নিয়ে, সঙ্গে থাকা মাইকেল ক্লার্ক ৮ রানে অপরাজিত। এক উইকেট নেয়ায় শেন ওয়ার্নের বিশ্ব রেকর্ড ভাঙ্গতে মুত্তিয়া মুরালিধরনের প্রয়োজন আরো ৬ উইকেটের। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে একটুও দ্বিধা করেননি পন্টিং। যদিও ম্যাথু হেইডেন বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। দিলহারা ফার্নান্দোর বলে কট বিহাইন্ড হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ১৭ রান। ৪৮ রানের উদ্বোধনী জুটির পর 'লোকাল হিরো' পন্টিংয়ের সঙ্গে জ্যাকসের জুটিটা হয়েছে আরো বড়